চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাভিসের বিরুদ্ধে মামলা করলো অ্যাস্ট্রোওয়ার্ল্ড কনসার্টে নিহতের পরিবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ন ২৯, নভেম্বর ২০২১
বিনোদন
A A

র‍্যাপ তারকা ট্রাভিস স্কটের বিরুদ্ধে মামলা করেছে অ্যাস্ট্রোওয়ার্ল্ড কনসার্টে নিহত ১৪ বছর বয়সী জন হিলগার্টের পরিবার। কিছু পরিবর্তন এনে কনসার্টগুলোকে ভক্তদের জন্য নিরাপদ করার দাবি তুলেছে পরিবারটি।

জন হিলগার্টের পরিবারের প্রস্তাবিত পরিবর্তনগুলির মধ্যে রয়েছে উন্নত নিরাপত্তা ব্যবস্থা, চিকিৎসা সুবিধা এবং নির্ধারিত আসন।

জন হিলগার্টের বাবা ফক্সটুয়েন্টিসিক্সে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘সেই ইভেন্টে জনকে হারিয়ে বাড়ির প্রাণই যেন হারিয়ে গেছে, সহ্য করা যাচ্ছে না। ও ভালো একজন মানুষ ছিল। বন্ধুদের সঙ্গে কনসার্ট উপভোগ করতে গিয়েছিল, যাদের সঙ্গে সময় কাটাতে সবচেয়ে বেশি পছন্দ ছিল তার।’

১২ নভেম্বর টেক্সাসের হিউস্টনে অ্যাস্ট্রোওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যালে উৎসবটির প্রতিষ্ঠাতা র‍্যাপার ট্রাভিস স্কট গান করার সময় জনতা মঞ্চের কাছে যাবার চেষ্টায় হুড়োহুড়ি শুরু করলে লোকজন ভিড়ের নিচে চাপা পড়তে থাকে। ঘটনাস্থলে আট জন নিহত এবং বহু আহত হয়েছেন।

হুড়োহুড়ির মধ্যেও গান পরিবেশন করছিলেন ট্রাভিস স্কট। পরে লাইভস্ট্রিমে একটি অ্যাম্বুলেন্স কনসার্ট স্থলে প্রবেশ করতে দেখে র‍্যাপ তারকা ট্রাভিস স্কট তার পরিবেশনা বন্ধ করেন। অরাজকতার মাঝেও কনসার্ট চালিয়ে যাওয়ায় সমালোচিত হন স্কট। পরে অবশ্য তিনি দাবি করেছেন, ঘটনার ভয়াবহতা সেই সময়ে বুঝতে পারেননি তিনি।

কনসার্টটিতে প্রায় ৫০ হাজার দর্শক উপস্থিত ছিলেন। উৎসবস্থলে তিন শতাধিক লোককে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে গুরুতরদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। সংগীত উৎসবটি শুক্রবার শুরু হয়ে শনিবার পর্যন্ত হওয়ার কথা ছিল। হতাহতের ঘটনার ফলে সংগীত আয়োজনের দ্বিতীয় দিনের কার্যক্রম স্থগিত করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: ইভেন্টট্রাভিস স্কটপপপপ তারকাপরিবারলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশি পণ্যের শুল্কহার ২০ থেকে ১৯ শতাংশ করলো যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ভারতের কেন্দ্রীয় চুক্তিতে অবনমন রোহিত-কোহলির, বাদ শামি-কিষাণ

ফেব্রুয়ারি ৯, ২০২৬

দেশের মানুষ পরিবর্তন চায় কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী: জামায়াত আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ডিআরইউ ব্যাডমিন্টন দ্বৈতে চ্যাম্পিয়ন মাসুম-সাব্বির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বিশ্বকাপের মাঝে ভারত ছাড়লেন আমিরাতের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT