চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাফিক আইন সচেতনতায় ভিন্নধর্মী স্ট্রিট ‘ফ্যাশন শো’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ণ ৩০, মে ২০১৯
লাইফস্টাইল
A A

ট্রাফিক আইন সচেতনতায় ভিন্নধর্মী স্ট্রিট ফ্যাশন শো’র আয়োজন করেছে আপেক্স ফুটওয়ার লিমিটেড।ভিন্নধর্মী আয়োজনটি প্রশংসার দাবি রাখে বলে জানিয়েছে গুলশান ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৃহস্পতিবার সকালে গুলশান ২ গোল চত্ত্বরের মোড়ে জেব্রা ক্রসিংয়ে ভিন্নধর্মী স্ট্রিট ফ্যাশন শো আয়োজন করে আপেক্স।ফ্যাশন শোতে অংশ নেন র‌্যাম্প মডেলরা। ফ্যাশন শো’টি আপেক্সের ফেসবুক পেজে লাইভ দেখানো হয়।

‘ট্রাফিক আইন মেনে চলুন, জেব্রা ক্রসিং ব্যবহার করুন’ এ স্লোগানে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে মডেলরা জেব্রা ক্রসিং ধরে পারাপার হন এবং ফটোসেশনে অংশ নেয়।

বিষয়টি নিয়ে ঢাকা মহানগর ট্রাফিক (উত্তর) বিভাগের গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার এম এম মঈনুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন: জেব্রা ক্রসিংয়ে পারপারে পথচারীদের উদ্বুদ্ধকরণে আমরাও বিভিন্ন সময় প্রোগ্রাম করে থাকি। যেমন, কাকলিতে আমরা ট্রাফিক কাউন্সিলিং করে থাকি, যারা ফুট ওভারব্রিজ ব্যবহার না করে তাদের আমরা এক ঘন্টা আমাদের ট্রাফিক বক্সে নিয়ে রাখি এবং ট্রাফিক রিলেটেড ভিডিও ক্লিপিস এবং ট্রাফিক গাইড বুক পড়াই এবং কাউন্সিলিং করাই। এটা আমাদের সচেতনার একটা অংশ। এর অংশ হিসেবে ট্রাফিক বিভাগ অবশ্যয় আপেক্সকে স্বাগত জানাই। এটা প্রশংসার দাবি রাখে।

তিনি আরও বলেন, রাস্তা পারাপারের যে আইনগুলো আছে সেগুলো মেনে চলতে পথচারীদের সবসময়েই ট্রাফিক বিভাগের পক্ষ থেকে দিক নির্দেশনা দেই। যেখানে জেব্রা ক্রসিং আছে সেখানে জেব্রা ক্রসিং দিয়ে পার হবে, যেখানে ফুট ওভারব্রিজ আছে সেখানে ফুট ওভারব্রিজ দিয়ে পার হবে। যেখানে আন্ডারপাস আছে সেখানে আন্ডারপাস দিয়ে পার হবে।

‘আসলে আমরা আইন মানতে বেশি পছন্দ করি না আইন ভঙ্গ করতে পছন্দ করি। সে ক্ষেত্রে আপেক্সের যে উদ্যোগ নিয়েছে সেটাকে অবশ্যয় আমরা স্বাগত জানাই।’

Reneta

সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ভিন্নধর্মী ফ্যাশন শোটি নিয়ে বিভিন্ন গ্রুপে নানা আলোচনা হচ্ছে। কেউ এ সচেতনতাকে ভালোভাবে নিচ্ছে কেউবা ঈদের আগে আপেক্সের ব্যবসায়িক পলিসির অংশ হিসেবে বিষয়টাকে দেখছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT