চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ট্রাক হামলাকারী বুলেল ধার্মিক ছিল না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ন ১৬, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

ফ্রান্সের নিস শহরে ট্রাক নিয়ে হামলাকারী মোহাম্মদ লাওয়েজ বুলেল ধার্মিক ছিল না বলে জানিয়েছেন তার স্ত্রীর এক ভাই ওয়ালিদ হামু। তার দাবি, বুলেলের পক্ষে একজন জিহাদী হওয়া অসম্ভব।

৩১ বছর বয়সী বুলেলকে গালি দিয়ে ওয়ালিদ বলেন, ‘সে (বুলেল) কখনো মসজিদে যায়নি, প্রার্থনা করেনি, রোজা রাখেনি। সে মদ্যপান করত, শুকরের মাংস খেত, মাদকদ্রব্য সেবন করত। এমনকি যে স্ত্রীর সঙ্গে তার তিনটা সন্তান আছে, তাকে মারধরও করত। এ সবকিছুই ইসলামে নিষিদ্ধ। সে ইসলামের কোনো নিয়মই পালন করত না। সে মুসলিম নয়!’

বৃহস্পতিবার নিসে বাস্তিল দিবসের অনুষ্ঠানে ট্রাক নিয়ে হামলা চালিয়ে ৮৪ জনকে হত্যা করে তিউনিশিয়ান বংশোদ্ভূত ফরাসি নাগরিক বুলেল। নিহতদের ১০ জনই শিশু। ওই ঘটনায় আহত হয়েছে ২ শতাধিক মানুষ। এদের মধ্যে ৫২ জনের অবস্থা আশঙ্কাজনক। ২৫ জন আছে লাইফ সাপোর্টে।

ঘটনার পর বুলেলের স্ত্রীকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করলে স্ত্রী হাজের খালফাল্লাহ জানান, ট্রাক চালক বুলেলের মধ্যে কখনও ‘মৌলবাদী লক্ষণ’ দেখা যায়নি। তবে শারীরিক নির্যাতনের অভিযোগে দু’বছর আগে বুলেলের সঙ্গে হাজেরের ছাড়াছাড়ি হয়ে যায় এবং হাজের আদালতে তালাকের আবেদন করেন। তাদের ৫ ও ৩ বছর এবং ১৮ মাস বয়সী তিনটি সন্তান রয়েছে।

হাজেরকে পুলিশি হেফাজতে নেয়ার পর বুলেলের অ্যাপার্টমেন্টে অভিযান চালায় পুলিশ।

গত জানুয়ারিতেই ছোটখাটো বিভিন্ন অপরাধের কারণে বুলেলের নাম পুলিশের খাতায় ওঠে। বুলেল পণ্য সরবরাহকারী ট্রাকের চালক হিসেবে কাজ করার সময় গাড়ি চালাতে চালাতেই ঘুমিয়ে চায় এবং চলন্ত ট্রাক চারটি গাড়ির ওপর তুলে দেয়। ওই ঘটনায় তার চাকরি চলে যায়। এরপর একটি বার-এ মারামারির জন্য  গ্রেফতার হয় বুলেল।

Reneta

বৃহস্পতিবার বাস্তিল দিবসের উৎসবে মানুষের ভীড়ে ট্রাক নিয়ে ঢোকার সময় আটকায় পুলিশ। তখন পুলিশকে জানায় সে পার্কে আইসক্রিম নিয়ে যাচ্ছে। সে কারণে পুলিশ তাকে ট্রাকসহ ভেতরে ঢুকতে দেয়। পার্কের ভেতর বেশ কয়েক ঘণ্টা বুলেল ট্রাক নিয়ে অপেক্ষা করেছিল।

একসময় সে হঠাৎ ট্রাক চালিয়ে ভীড়ের ভেতর ঢুকে পড়ে এবং ২৫ টনের ট্রাকের নিচে ফেলে ও গুলি করে নির্বিচারে হামলা চালাতে থাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফ্রান্স হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা

এপ্রিল ১১, ২০২৬

কুমিরের মুখে কুকুর, ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনা?

এপ্রিল ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের দিকে তাকিয়ে সারাবিশ্ব, আলোচনায় যেসব বিষয়

এপ্রিল ১১, ২০২৬

কোন রান খরচ না করেই পাঁচ উইকেট মাহিনের

এপ্রিল ১১, ২০২৬

গুরুতর অসুস্থ আশা ভোঁসলে, হাসপাতালে ভর্তি

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT