চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাক চাপায় রাবি শিক্ষার্থীর মৃত্যুর পর প্রক্টর প্রত্যাহার

সুব্রত গাইন সুব্রত গাইন
১০:০৬ পূর্বাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, জনপদ, রাজশাহী
A A
প্রতিবাদে অংশ নেওয়া মানুষজনের সমাবেশ, আগুন জ্বলছে রাস্তায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাক চাপায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল নিহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে প্রক্টর লিয়াকত আলীকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপাচার্য অধ্যাপক গোলাম সাত্তার তাপু আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে প্রক্টরকে প্রত্যাহারের সিদ্ধান্ত জানান।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতের হিমেলের নামাজে জানাজা বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চারুকলা অনুষদে অনুষ্ঠিত হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে দ্বিতীয় জানাজার পর তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।

Banglabid

গতকাল বুধবার রাতে ট্রাক চাপায় নিহত হন গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল।

এই ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে আগুন জ্বালিয়ে অবস্থান নেন। সেসময় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কয়েকটি দাবির কথা জানান।

যার মধ্যে ছিল, নিহতের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ, প্রক্টরিয়াল বডির সদস্যদের অপসারণ, নিহতের পরিবারের একজনকে বিশ্ববিদ্যালয়ে চাকরি, ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের ব্যবস্থা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা এবং ক্যাম্পাসে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা।

Reneta

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাত দেড়টার দিকে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ক্যাম্পাসে আসেন। তবে তার আশ্বাসেও শিক্ষার্থীরা আন্দোলনে অটল থাকেন।

পরে রাত দুইটার দিকে উপাচার্য এসে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দেন। বুধবার বিকাল চারটায় ‘সাবাস বাংলাদেশ’ এর  মাঠে এসব নিয়ে কথা বলবেন বলেও জানান তিনি।

এর আগে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাজে নিয়োজিত ৬টি ট্রাকে আগুন ধরিয়ে দেন এছাড়াও সেখান রাখা যন্ত্রপাতি ও ঘরে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। আন্দোলনকারীর আরেক অংশ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহী বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীর মৃত্যুসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাঁচ মাসের মধ্যে বিশ্বে একদিনে সর্বোচ্চ মৃত্যু

পরবর্তী

দিনাজপুরে ট্রেন-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩

পরবর্তী
দিনাজপুরে ট্রেন-প্রাইভেটকার সংঘর্ষের ঘটনাস্থল, আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে ট্রেন-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩

ডেম্বেলে ফুটবল খেলছেন, পাশে একজন ফুটবল কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি ভালো প্রস্তাব প্রত্যাখ্যান করেন ডেম্বেলে

সর্বশেষ

ভিয়েতনামের অর্থনীতিতে জোয়ার, ২০২৭ সালের মধ্যেই ১১ শতাংশ বাড়বে প্রবৃদ্ধি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

আগস্ট ২৪, ২০২৬

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঘুমানোর আগে সূরা আল-মুলক পড়ার ফজিলত কী? জানুন কোরআন-হাদিসের আলোকে

আগস্ট ২৪, ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞার চাপে জ্বালানির দাম বাড়ানো নিয়ে যা ভাবছে ইরান

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT