চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাকের ধাক্কায় দুই ছাত্রীসহ নিহত ৩ 

আবুল কাশেম হৃদয়আবুল কাশেম হৃদয়
৬:১৩ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৮
কুমিল্লা, জনপদ
A A

কুমিল্লার চান্দিনায় বালিবাহী ট্রাকের ধাক্কায় দুই কলেজ ছাত্রীসহ ৩ নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সহ আহত হয়েছেন আরো ১১ জন।

বুধবার দুপুর পৌঁনে ২টায় চান্দিনা উপজেলাধীর গোবিন্দপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দেবিদ্বার উপজেলার প্রেমু গ্রামের আব্দুল ওহাবের মেয়ে পপি আক্তার (১৮), একই গ্রামের মরিয়ম আক্তার মুনমুন (১৮)। তারা চান্দিনা মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। অপরজন হলেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের লাভলী আক্তার (২৮)।

আহতরা হলেন, কুমিল্লার ময়নামতি পরিজপুর এলাকার আব্দুল কাইয়ূম (৩৫), মনোহরগঞ্জ এলাকার মহিউদ্দিন (২৫), সামছুল হুদা (৪৫), মনোহরগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের রাফি (৫), রাহিমা (৫৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার রসুলপুর গ্রামের রাসেল (২৫) সহ আরও ৫ জন। তাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

সামছুল হুদা নামে আহত একজন জানান, তিনি চান্দিনা বাস স্টেশন থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট যাওয়ার জন্য একটি মাইক্রোবাসে ওঠেন। ওই মাইক্রোবাসে কলেজ ছাত্রী সহ আরও অন্তত ১০জন ছিলেন। গোবিন্দপুর স্টেশনে পৌঁছার পর যাত্রী নামানোর জন্য মাইক্রোবাসটি থামলে পিছনের একটি মাইক্রোবাস ওভারটেকিং করছিল। এসময় পিছন থেকে ছুটে আসা দ্রুতগামী বালুবাহী একটি ট্রাক দুটি মাইক্রোবাসকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ময়নামতি থানার উপ-পরিদর্শক (এস আই) হারাধন চন্দ্র দাস জানান, একটি বড় মাইক্রোবাস চান্দিনা থেকে ক্যান্টনমেন্ট যাচ্ছিল, অপরটি বিদেশী যাত্রী নিয়ে ঢাকা থেকে মনোহরগঞ্জ যাচ্ছিল। মাইক্রোবাসের যাত্রী নামানোর সময় পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

Reneta

‘‘এতে ঘটনাস্থলে লাভলী আক্তার নিহত হন। বাকিদের কুমিল্লা ইস্টার্ণ মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথে মুনমুন ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর পপি আক্তার নিহত হন।’’

তিনি আরো বলেন, দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসগুলো উদ্ধার করা হয়েছে, তবে ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাকের ধাক্কায় নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT