চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাইব্যুনালে নেত্রকোনার পলাতক ৫ আসামির মৃত্যুদণ্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১০ অপরাহ্ণ ২৮, মার্চ ২০১৯
- সেমি লিড, আদালত
A A

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে নেত্রকোনার পূর্বধলার আব্দুর রহমানসহ পলাতক পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন: শেখ মো. আব্দুল মজিদ ওরফে মজিদ মাওলানা (৬৬), মো. আব্দুল খালেক তালুকদার (৬৭), মো. কবির খান (৭০), আব্দুস সালাম বেগ (৬৮) ও নুরউদ্দিন (৭০)।

বৃহস্পতিবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন।

রায়ে আসামিদের বিরুদ্ধে আনা হত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হয়।

এদিন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুসহ প্রসিকিউসন টিমের অন্যান্য সদস্য এবং তদন্ত সংস্থার প্রধান আব্দুল হান্নান খান ও জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হক। আর আসামিদের পক্ষে উপস্থিত ছিলেন রাষ্ট্রে নিয়োজিত আইনজীবী গাজি এম এইচ তামিম।

এ মামলায় সাত আসামির বিরুদ্ধে প্রথমে তদন্ত প্রতিবেদন দিয়েছিলেন তদন্ত কর্মকর্তা। কিন্তু মামলার অভিযোগ গঠনের আগে কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে মারা যান আসামি আহাম্মদ আলী (৭৮)। আর মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় মারা যান আরেক আসামি আব্দুর রহমান (৭০)।

Reneta

২০১৭ সালের ১৯ এপ্রিল পলাতক অপর পাঁচ আসামি বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এই রায়ের মধ্য দিয়ে ট্রাইব্যুনালের দেওয়া রায়ের সংখ্যা দাঁড়ালো ৩৬টি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবতাবিরোধী অপরাধমৃত্যুদণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT