নরসিংদীর রায়পুরায় ট্রলারডুবিতে নয় জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। হবিগঞ্জের হাওরে নৌকা ডুবে একই পরিবারের চারজনের মৃত্যুর পরের দিনই এ ঘটনা ঘটলো।
গতকাল শুক্রবার বরাগীরকান্দি থেকে পরিবারের সাত সদস্যকে সঙ্গে নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকায় হবিগঞ্জের লাখাই শ্বশুরবাড়ি যাচ্ছিলেন হক মিয়া। পরে লাখাই এলাকার হাওরে নৌকাটি ডুবে যায়। পরে চার জনের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
এদের মধ্যে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বরাগীরকান্দি গ্রামের মৃত হরমুজ মিয়ার ছেলে হক মিয়া (৪৩), হক মিয়ার ছেলে মুজাহিদ (১০), মেয়ে জান্নাত আরা (৮) এবং ভাই লুপ মিয়ার ছেলে সৌরভ (৮)।








