চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রলারে খাবার নিয়ে মারামারিতে শতাধিক অভিবাসীর মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৯ পূর্বাহ্ণ ১৭, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

সমুদ্রে ভাসা ট্রলারে খাবার নিয়ে মারামারিতে শতাধিক মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন উদ্ধার হওয়া কয়েকজন। ইন্দোনেশিয়ার উপকূলে ভাসমান নৌকা থেকে উদ্ধার হওয়া এক অভিবাসী বিবিসিকে কমপক্ষে একশ মানুষের নিহত হওয়ার কথা জানিয়েছেন।

ভয়ংকর অবস্থার বর্ণনা দিয়ে উদ্ধার হওয়া আরও তিনজন জানান, খাবার নিয়ে সংঘর্ষে নৌকায় ছুরিকাঘাত, গলায় রশি পেঁচিয়ে হত্যা ও সাগরে ফেলে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে।

মিয়ানমার ও বাংলাদেশের ৭০০ অভিবাসীকে উদ্ধারের পর তাদের ব্যাপারে পরবর্তী প্রক্রিয়া নিয়ে কাজ করছে ইন্দোনেশিয়া।

দক্ষিণ এশিয়ার আরও হাজার হাজার অভিবাসী সাগরে ভাসলেও তাদের উপকূলে ভিড়তে অনুমতি ‍দিচ্ছে না কোনো দেশই।

বিবিসির সংবাদদাতা মার্টিন প্যাটিয়েনস জানিয়েছেন, ইন্দোনেশিয়ার লাংসা বন্দরে উদ্ধার হওয়া অভিবাসীদের সংখ্যা কত সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানিয়েছেন, অভিবাসীদের বক্তব্য যদি সত্যি হয় তাহলে এশিয়ার দেশগুলোর উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়বে।

Reneta

নৌকায় থাকা অভিবাসীরা মালয়েশিয়ায় নামতে চাইতেও সেদেশের উপকূলরক্ষীরা নামতে দিচ্ছে না।
দুই মাস সাগরে ভাসার পর উদ্ধার হওয়া অভিবাসীরা এখন অপুষ্টি ও পানিশূন্যতাসহ বিভিন্ন রোগে ভুগছেন।

অভিবাসী সংকট ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সাগরে ভাসমান শরণার্থীদের ইস্যুতে বাংলাদেশ ও মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনেইয়ে বৈঠক করবেন। ব্রুনেই দ্বীপের কোটা কানিবালু শহরে এই বৈঠকে অংশ নেবেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফা আমান ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

তবে মিয়ানমার সরকার শনিবার বলেছে, অভিবাসী সংকটের জন্য তারা কোনোভাবেই দায়ী নয়। অভিবাসন ইস্যুতে ২৯ মে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বৈঠকেও তারা হয়তো যোগ দেবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিবাসীমানব পাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন।

সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

জুলাই ২২, ২০২৬
ছবি: প্রতিনিধি

এমপি নজরুল ইসলামকে শ্যামনগরে অবাঞ্চিত ঘোষণা

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লি বিক্ষোভে পুলিশি লাঠিচার্জ, জরুরি শুনানি প্রত্যাখ্যান সুপ্রিম কোর্টের

জুলাই ২২, ২০২৬

নেতানিয়াহুকে গ্রেপ্তারের ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই: মামদানি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বে হাম সংক্রমণে শীর্ষে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT