চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রলারে উঠার পর থেকেই শুরু হয় মানবেতর জীবন

পরাগ আজিমপরাগ আজিম
৪:০৭ পূর্বাহ্ন ৩০, মে ২০১৫
বাংলাদেশ
A A

ভয়াল সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য ট্রলারে ওঠার পর থেকেই শুরু হয় মানবেতর জীবন। খাবার দেয়া হয় এক বেলা। বাড়ি থেকে সময়মতো টাকা পাঠাতে না পারলে চলে অত্যাচার। এমন এক ভুক্তভোগী কক্সবাজারের উখিয়ার পশ্চিম সোনারপাড়ার আলী আহমেদ মালয়েশিয়া থেকে মানসিক ভারসাম্য হারিয়ে দেশে ফিরেছেন।

চার বছর আগে সাগর পথে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করার পর দীর্ঘদিন খোঁজ ছিলো না কক্সবাজারের উখিয়ার পশ্চিম সোনারপাড়া গ্রামের আলী আহমদের। নিখোঁজের দুই বছর পর তিনি গ্রামে ফিরে আসেন। তবে সুস্থ অবস্থায় নয়। আলী আহমদ বলেন, তাকে কোন্ দেশে নেয়া হয়েছিলো তার জানা নেই।

কাদের মাধ্যমে ভয়াল সাগর পাড়ি দিয়েছিলেন আর কীভাবেই বা ফিরে এসেছেন, কিছুই বলতে পারেননি আলী আহমদ। বলতে পারছেন শুধু খাবারের কষ্টের কথা।

আলী আহমদ বলেন, তার মনে আছে তার জাহাজে শুধু এক বেলা খাবার দেয়া হতো।

ভাগ্য ফেরাতে সাগর পাড়ি দেয়া মানুষদের সবার পরিণতি আলী আহমদের মতো না হলেও এর চেয়ে খারাপ পরিণতি, এমনকি মৃত্যুও হয় অনেকের। তাই এ ভয়াল যাত্রা বন্ধ করতে সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে অনেক সংগঠন।

কক্সবাজারের মানবপাচার প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কাসেম বলেন, উখিয়ার চেয়ারম্যান ও প্রশাসনকে নিয়ে তারা প্রচারণা চালাচ্ছেন। এতে মানুষ সচেতন হচ্ছে। বিভিন্ন সমস্যা নিয়ে তাদের কাছে নিয়মিত আসছেনও অনেকে।

Reneta

মানবপাচারের অন্যতম পয়েন্ট উখিয়ার পশ্চিম সোনারপাড়ার সাগর উপকূলে অবশ্য গত নভেম্বরে চেকপোস্ট বসিয়েছে বিজিবি।

Jui  Banner Campaign
ট্যাগ: অবৈধ অভিবাসীঅভিবাসীমানবপাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

রমজান উপলক্ষে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

‘সংবিধান সংস্কার পরিষদ’ সদস্য হিসেবে শপথ নেননি বিএনপির এমপিরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত নই: সালাহউদ্দিন আহমদ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সংসদ এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেন

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT