চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট সিরিজ হয়ে গেল ওয়ানডে ও টি-টুয়েন্টির লড়াই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ণ ১১, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার উইকেটের পাশে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল সাউথ আফ্রিকার। সিরিজটি স্থগিত করে পরিবর্তে পাঁচ ম্যাচের ওয়ানডে ও তিন টি-টুয়েন্টি আয়োজন করা হবে।

করোনা পরিস্থিতির অবনতির কারণে ২০২১ সালের মার্চে তিন টেস্টের সিরিজটি মাঠে গড়াতে পারেনি। সেই লাল বলের সিরিজ বছর ঘুরে হয়ে গেল সাদা বলের লড়াই।

স্থগিত সিরিজটি ২০১৯-২০২১ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের ভেতর ছিল। এখন চলছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২১-২০২৩ চক্র। তাই ওই তিন টেস্ট আর আয়োজনের আগ্রহ দেখায়নি দুদলই। গুরুত্ব দেয়া হল সীমিত ওভারের ক্রিকেটকে।

ক্রিকেট অস্ট্রেলিয়া প্রাথমিকভাবে বলেছিল, তারা ২০২৩ সালের আগস্টের দিকে টেস্টে জন্য একটি ফাঁকা সূচি দেখছে। কিন্তু ম্যাচগুলো চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ না হওয়ায় কোনো পয়েন্ট ঝুঁকিতে নেই দুদল। তাতে টেস্ট সিরিজটি স্থগিতে জটিলতার সৃষ্টি হয়নি।

২০২৩ সালে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। ৫০ ওভারের ক্রিকেটে ভালো প্রস্তুতি নিতেই দুদল পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।

চলতি বছরের শেষদিকে অস্ট্রেলিয়া সফরে যাবে সাউথ আফ্রিকা। ব্রিসবেন, মেলবোর্ন ও সিডনিতে খেলবে তিন টেস্ট। একইসঙ্গে খেলবে তিনটি ৫০ ওভারের ম্যাচ, যা ওয়ানডে সুপার লিগের অংশ।

ওয়ানডে সিরিজ নিয়ে ক্রিকেট সাউথ আফ্রিকা দুশ্চিন্তায় রয়েছে। ম্যাচগুলো ২০২৩ সালের জানুয়ারিতে হওয়ার কথা। ওই সময়ে সাউথ আফ্রিকায় নতুন ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি লিগের আসর বসার কথা। সেজন্য অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজের আগেই ওয়ানডে সিরিজ খেলার জন্য ক্রিকেট সাউথ আফ্রিকা আলোচনা চালিয়ে যাচ্ছে।

২০১৮ সালের পর এপর্যন্ত অস্ট্রেলিয়া-সাউথ আফ্রিকা টেস্টে মুখোমুখি হয়নি। ওই সিরিজে শিরিষ কাগজ দিয়ে বল টেম্পারিংয়ের পরিকল্পনার দায়ে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে ১২ মাসের জন্য সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। বল টেম্পারিং করা ক্যামেরন ব্যানক্রফট ৯ মাসের জন্য নিষিদ্ধ হন।

ট্যাগ: ওয়ানডেটি-টুয়েন্টিটেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফ্ল্যাটে বাস করে শিশুরা ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

পরবর্তী

রাজশাহীতে সয়াবিন তেলের সংকট

পরবর্তী
সয়াবিন তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীতে সয়াবিন তেলের সংকট

অভিনেতা ও অতিথিরা সম্মাননা গ্রহণ করছেন, অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন যারা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, যা জানা গেল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT