চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট শুরুর ঘণ্টা বাজালেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ঐতিহাসিক টেস্টকে রাঙিয়ে রাখতে কমতি রাখেননি বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ইডেনে দিবা-রাত্রির টেস্ট উদ্বোধনের উদ্যোগ ছিল তারই। শুক্রবার টস ও জাতীয় সঙ্গীতের পর আসে সেই স্মরণীয়ক্ষণ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে সঙ্গে নিয়ে ইডেন টেস্ট শুরুর ঘণ্টা বাজান প্রধানমন্ত্রী। তারপরই বোলিং প্রান্ত থেকে দৌড় শুরু করেন ইশান্ত শর্মা।

মুখোমুখি দু’দেশের প্রথম দিন-রাতের টেস্টে টস জিতে ভারতের বিপক্ষে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মুমিনুল হক। প্রথম টেস্টের একাদশে দুটি পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ।

ব্যাট-বলের লড়াই মাঠে গড়ানোর আগে দুপুর ১টায় বিশেষ কয়েন দিয়ে হয়েছে টস। পরে ইডেনের সবুজ গালিচায় দুদলের খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মমতা ব্যানার্জী। দুদলের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলান দুজনে।

খানিক পরে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সঙ্গে মাঠে দাঁড়িয়ে খেলোয়াড়রা ও ভিভিআইপি বক্স থেকে গলা মেলান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের সাবেক খেলোয়াড়রা।

পরের ধাপে আসে ভারতের জাতীয় সঙ্গীত। যার সুরে গলা মিলিয়েছেন বর্তমান খেলোয়াড়রা থেকে শুরু করে ইডেনে উপস্থিত দলটির সাবেক অধিনায়করা। এরপরই আসে ঘণ্টা বাজানোর সেই ক্ষণ।

সৌরভ গাঙ্গুলিকে মাঝে রেখে ইডেনের ঘণ্টার দুপাশে দাঁড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। দুজনে পালা করে রশি টেনে ঘণ্টার ঢং ঢং আওয়াজ তুলে খেলা শুরুর ঘোষণা করেন।

Reneta

এসময় তাদের পাশে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান, ভারতের কিংবদন্তি সাবেক ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার সহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইডেনের দিবা-রাত্রির টেস্টপ্রধানমন্ত্রী শেখ হাসিনাবাংলাদেশ -ভারত সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT