চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট-ওয়ানডে খেলতে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ণ ৩১, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

তিনটি করে টেস্ট ও ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। টাইগারদের এই সফর হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)।

এনজেডসি’র ঘোষিত সূচি অনুযায়ী আগামী ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত এশিয়ান দলগুলোর বিপক্ষে খেলায় ব্যস্ত থাকবে নিউজিল্যান্ড। ডিসেম্বরে শ্রীলঙ্কা সফর দিয়ে শুরু হয়ে কিউইদের ব্যস্ততা। শেষ হবে বাংলাদেশ সফর দিয়ে। মাঝখানে ৫ ওয়ানডে ও ৩টি টি-টুয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারতের বিরুদ্ধেও।

বিবৃতিতে এনজেডসি জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টটি তারা দিবা-রাত্রির কথা ভেবেছিল, কিন্তু বিসিবি রাজি না হওয়ায় আগের ফরম্যাটেই হবে।

বাংলাদেশের সফর শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। প্রথম ম্যাচ ১৩ ফেব্রুয়ারি, নেপিয়ারে। দ্বিতীয় ম্যাচ হবে ১৬ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্জে, আর ডানেডিনের তৃতীয় ওয়ানডে ২০ ফেব্রুয়ারি।

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্ট হবে ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ, হ্যামিল্টনে। দ্বিতীয় টেস্ট ৮-১২ মার্চ ওয়েলিংটনে এবং তৃতীয় ও শেষ টেস্টটি হবে ১৬-২০ মার্চ ক্রাইস্টচার্জে।

১৫ ডিসেম্বর থেকে শুরু হবে শ্রীলঙ্কার সফর। দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং একটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে কিউই ও লঙ্কানরা।

Reneta

ভারতের বিরুদ্ধে ৫ ওয়ানডের প্রথমটি শুরু হবে ২৩ জানুয়ারি, শেষ ৩ ফেব্রুয়ারি। ৬, ৮ ও ১০ ফেব্রুয়ারি হবে তিনটি টি-টুয়েন্টি। এই সিরিজের দুদিন পরই শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

এপ্রিল ২১, ২০২৬

চুক্তি না হলে বুধবারে ইরানে আবারও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

এপ্রিল ২১, ২০২৬

ইসরায়েলের সঙ্গে আলোচনায় কারামের নেতৃত্বে লেবানন

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধায় এসএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

এপ্রিল ২১, ২০২৬

সাতসকালে ভূমিকম্পে কাঁপল দেশ

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT