চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট অধিনায়ক মুমিনুল, টি-টুয়েন্টিতে মাহমুদউল্লাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৭ অপরাহ্ন ২৯, অক্টোবর ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের সবধরনের ক্রিকেট থেকে দুই বছরের নিষেধাজ্ঞায় ওলট-পালট স্বাভাবিকই ছিল বাংলাদেশ দলে। ভারত সফরের জন্য টেস্টে অধিনায়ক করা হয়েছে মুমিনুল হককে, আর টি-টুয়েন্টিতে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

আগে ঘোষিত টি-টুয়েন্টি স্কোয়াডেও এসেছে বেশকিছু পরিবর্তন। সাকিবের জায়গায় তাইজু্ল ইসলাম, তামিম ইকবালের বদলি মোহাম্মদ মিঠুন, আর মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় ডাকা হয়েছে আবু হায়দার রনিকে।

সেখানে টেস্ট দলে নতুন মুখ ২০ বছর বয়সী ডানহাতি টপঅর্ডার ব্যাটসম্যান সাইফ হাসান। পেস আক্রমণে মোস্তাফিজুর রহমানের সাথে আছেন আল আমিন-হোসেন, আবু জায়েদ রাহি ও ইবাদত হোসেন।

আইসিসির দুর্নীতিবিরোধী নিয়ম বা অ্যান্টি করাপশন কোড লঙ্ঘনের অভিযোগে দুই বছরের জন্য সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন সাকিব। আইসিসির দেয়া তার নিষেধাজ্ঞার মধ্যে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা। আইসিসি বলছে, আগামী এক বছর তিনি খেলতে পারবেন না, কিন্তু তিনি যদি সাজার সব শর্ত মেনে চলেন তাহলে তিনি ২০২০ সালের ২৯শে অক্টোবর থেকে মাঠে ফিরে আসতে পারবেন।

৩ নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ভারতের টি-টুয়েন্টি সিরিজ। ৭ ও ১০ নভেম্বর বাকি দুই ম্যাচ। পরে ১৪ নভেম্বর ইন্দোরে শুরু হবে প্রথম টেস্ট। ২২ নভেম্বর কলকাতায় শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এটি দিবা-রাত্রির টেস্ট হিসেবে খেলবে বাংলাদেশ।

বাংলাদেশের টি-টুয়েন্টি দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, লিটন দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, তাইজু্ল ইসলাম ও আবু হায়দার রনি।

Reneta

বাংলাদেশের টেস্ট দল: সাদমান ইসলাম, ইমরুল কায়েস, সাইফ হাসান, মুমিনু্ল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মোস্তাফিজুর রহমান, আল আমিন-হোসেন, আবু জায়েদপুর রাহি ও ইবাদত হোসেন।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশের ভারত সফরমাহমুদউল্লাহমুমিনুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যাম্পের বাইরে থাকা ১ হাজার রোহিঙ্গা যৌথ বাহিনীর হাতে আটক

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ঘুষ মামলায় ৩০ বছর কারাভোগের পর নির্দোষ প্রমাণিত, পরদিনই মৃত্যু

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তোশাখানা–২ মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ফেব্রুয়ারি ৮, ২০২৬

মুন্সিগঞ্জে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১০

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বাগেরহাটে সুপেয় পানির অভাবে নষ্ট হচ্ছে হাঁসের খামার ও মূল্যবান সম্পদ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT