চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্টে সাকিবের প্রথম ডাবল সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৭ পূর্বাহ্ণ ১৩, জানুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

তৃতীয় বাংলাদেশী হিসেবে টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন সাকিব আল হাসান। ২৫৩ বলে ২০০ রান করেন সাকিব। অনবদ্য এই ব্যাটিং প্রদর্শনী থামে এরপর আরও ১৭ রান যোগ করে।  ২৭৬ বলে ২১৭ রানের ইনিংস খেলে নেইল ওয়েগনারের বোলে বোল্ড হন এই বাহাতি।

আর দৃষ্টিসুখকর এই ব্যাটিং নৈপুণ্যে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ইনিংসের মালিক এখন এই বিশ্ব সেরা অলরাউন্ডার। এর আগে যা ছিলো আরেক বাহাতি ড্যাশিং ওপেনার তামিমের দখলে। পাকিস্তানের বিপক্ষে ২০৬ রান করেছিলেন তিনি।

নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-২০তে ব্যর্থতার পর এক ভিন্ন  বাংলাদেশকেই দেখছে স্বাগতিকরা। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে এক একটা বীরত্বগাথা রচনা করছেন টাইগাররা।

Banglabid

শতক পূর্ণ করতে সাকিব খেলেন ১৫০ বল। আর ১৫০ রানে পৌঁছান তিনি ১৯১ বলে। আর ২৫৩ বলেই স্বপ্নের মাইলফলক। অর্থাৎ ব্যাটিংয়ে তেমন সংযমী ছিলেন না বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। হাত খুলেই খেলেছেন।  তার অসাধারণ দৃষ্টিনন্দন এই ইনিংসটিতে চারের মার ৩১টি। কোন ওভার বাউন্ডারি নেই তার আগ্রাসী ইনিংসে।

তবে সাকিব-মুশফিকের দুর্দান্ত জুটিতে দ্বিতীয় দিনে বেশ বড় সংগ্রহ বাংলাদেশ দলের। মুশফিক থেমেছেন ১৫৯ রানে। দলীয় ইনিংস সাড়ে ৫ শো’র পথে।

৪৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে সাকিবের রয়েছে ৩টি সেঞ্চুরি ও ১৯টি হাফ-সেঞ্চুরি।

Reneta

বাংলাদেশ দলের হয়ে এর আগে মুশফিকুর রহিম ও তামিম ইকবালও টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন। বাংলাদেশের প্রথম দ্বি-শতকের দেখা পান মুশফিকুর রহিম। গলে শ্রীলঙ্কার বিপক্ষে ৩২১ বলে ২০০ রানের ইনিংস খেলেছিলেন এই উইকেটকিপার কাম ব্যাটসম্যান। ২০১৩ সালের মার্চে এই অসামান্য অর্জন তার। এরপরের দ্বি-শতকটি আসে বাহাতি ওপেনার তামিমের হাত ধরে। ২০১৫ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে খুলনায় ২৭৮ বলে ২০৬ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT