চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্টে ভারতের সফল নেতা হবেন রোহিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সাত বছরের দায়িত্ব হঠাৎ করেই ছেড়েছেন বিরাট কোহলি। টেস্টে ভারতের অন্যতম সফল অধিনায়ক সাবেক হয়ে যাওয়ার পর আলোচনা- ‘কে হচ্ছেন নতুন নেতা?’ সাদা বলের অধিনায়ক রোহিত শর্মা থেকে অভিজ্ঞ অশ্বিন হয়ে হালের লোকেশ রাহুল— নেতা হওয়ার দৌড়ে অনেকেই। সাদা পোশাকে ভারতের নেতৃত্বে যদিও রোহিত শর্মাকেই পছন্দ কেভিন পিটারসেনের।

ইংলিশদের সাবেক ব্যাটারের মতে, রোহিতই হবেন দলটির সাদা পোশাকের সব থেকে সফল নেতা। কারণও বলেছেন পিটারসেন। তার মতে, দুর্দান্ত নেতৃত্বগুণ আছে রোহিতের। ঝুলিতে রয়েছে পাঁচটি আইপিএল শিরোপা। যা তাকে ভারতের টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রাখবে।

‘নেতৃত্বগুণের দিক থেকে টেস্টে ভারতের অন্যতম নেতা হবেন রোহিত শর্মা। তার পাঁচটি আইপিএল শিরোপা আছে। আমার ধারণা, টেস্ট অধিনায়কত্বের দৌড়ে কেউ তাকে পরাস্ত করতে পারবে না।’ —সাক্ষাৎকারে জানিয়েছেন পিটারসেন।

সাউথ আফ্রিকায় তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানের হার মানতে পারেননি কোহলি। ছেড়েই দিয়েছেন সাত বছর ধরে নেয়া টেস্ট ক্রিকেটের দায়িত্বভার। আগে রঙিন পোশাকে ওয়ানডের নেতৃত্ব থেকে ছাঁটাই হয়েছেন। ভারতের বোর্ড নতুন নেতার ব্যাচ তুলে দেন রোহিতের বাহুতে।

প্রোটিয়াদের ডেরায় চলতি একদিনের সিরিজে খেলছেন না রোহিত শর্মা। তার অনুপস্থিতে নেতৃত্ব দিচ্ছেন ওপেনার লোকেশ রাহুল। ওয়ানডে সিরিজটিতে খেলছেন তিন ফরম্যাটের সাবেক নেতা কোহলিও।

আসছে ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলবে ভারত। দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতকে কে নেতৃত্ব দেবেন? পিটারসেনের পছন্দের রোহিত, রাহুল নাকি অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন? দ্রুতই তা ঘোষণা করবে ভারতের বোর্ড।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলকোহলিটেস্টপিটারসনভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোয়ার্টারে ফেভারিট আজারেঙ্কা

পরবর্তী

মিরাজের চট্টগ্রামকে হারাল সাকিবের বরিশাল

পরবর্তী

মিরাজের চট্টগ্রামকে হারাল সাকিবের বরিশাল

ফাইল ছবি

করোনার ঊর্ধ্বমুখী পরিস্থিতি ঠেকাতে বিশেষ পদক্ষেপ: স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ

স্পেনের হাতেই বিশ্বকাপ দেখতে চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

জুলাই ১৯, ২০২৬

স্পেন বনাম আর্জেন্টিনা: ফাইনালের আগে পরিসংখ্যান কী বলে?

জুলাই ১৯, ২০২৬

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন বাংলাদেশের তারকারা

জুলাই ১৯, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র দেখাচ্ছে নতুন সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
ছবি: কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ (সংগৃহীত)।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT