চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্টে টস তুলে দেয়ার ভাবনা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ১৭, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আন্তর্জাতিক ক্রিকেটের সূচনা হয়েছিল টেস্ট ম্যাচ দিয়েই। পরে ওয়ানডে, টি-টুয়েন্টির মত সংক্ষিপ্ত ফরম্যাট দিয়ে এর উত্তেজনা বেড়েছে। সব ফরম্যাটেই ব্যাটিং বা বোলিংয়ের সিদ্ধান্ত হয় টসের মাধ্যমে। কিন্তু সেই টসটাই তুলে দিতে চাচ্ছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। তবে তিন ফরম্যাট নয়, শুধু সাদা পোশাকের ম্যাচ থেকে।

টেস্টে টস থাকবে কিনা, তা নিয়ে এই মাসের শেষদিকে ভারতের মুম্বাইতে আলোচনায় বসবে আইসিসির ক্রিকেট কমিটি।

স্বাগতিক দল হোম কন্ডিশনের যে সুবিধা নিয়ে থাকে, সেটা কমাতেই টসের নিয়ম তুলে দেয়ার কথা ভাবছে আইসিসির কমিটি। ঘরের মাঠে যে দল খেলবে, তারা টস জিতলে প্রতিপক্ষ দলের তুলনায় অনেক বেশি সুবিধা পেয়ে থাকে।

টসপ্রথার বিকল্প পদ্ধতিও বের করা হয়েছে। যে দল প্রতিপক্ষের মাঠে খেলবে, তারা সিদ্ধান্ত নেবে আগে ব্যাটিং না বোলিং করবে। আগামী বছর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে টস পদ্ধতি তুলে দিয়ে এই সিদ্ধান্ত কার্যকর করার প্রস্তাব করা হয়েছে। আগামী বছর অস্ট্রেলিয়া দলের ইংল্যান্ড সফরেও (অ্যাশেজ) পদ্ধতিটি প্রয়োগ করার কথা ভাবা হচ্ছে।

মুম্বাইয়ে টস নিয়ে আইসিসির কমিটিতে যে আলোচনা হবে, তার সংক্ষিপ্ত বিবরণী হাতে পেয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো। তাতে লেখা, ‘টেস্টে এখন স্বাগতিক দলগুলো উইকেট যেভাবে বানায়, তা উদ্বেগজনক। কমিটির একাধিক সদস্য বিশ্বাস করেন, প্রতিটি টেস্টেই টসের সিদ্ধান্ত সহজাতভাবেই সফরকারী দলকে উপহার দেয়া উচিত; যদিও কমিটিতে এর দ্বিমত পোষণকারীরাও রয়েছেন।’

২০১৬ সাল থেকে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে টসে সন্তুষ্ট না হলে সফরকারী অধিনায়ক বল করার সিদ্ধান্ত নিতে পারেন। আইসিসি ক্রিকেট কমিটি মে মাসের শেষদিকে মুম্বাইতে সভায় বসবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

­জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ৪, ২০২৬

সৈকতকে নিয়ে অবস্থান পরিষ্কার করল বিসিবি

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT