চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডে সিরিজ জিতেও কোহলিদের ইতিহাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

নিজেদের ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছে ভারত। তার কদিন পরই এবার অজিদের মাটিতে প্রথমবার দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতেও ইতিহাস গড়ল বিরাট কোহলির দল। তৃতীয় তথা শেষ ওয়ানডেতে স্বাগতিকদের ৭ উইকেটে হেলায় হারায় সফরকারীরা।

অস্ট্রেলিয়ার দেয়া ২৩১ রানের জবাবে মহেন্দ্র সিং ধোনির টানা তৃতীয় হাফসেঞ্চুরি, অপরাজিত ৮৭ রানের সঙ্গে কেদার যাদবের অপরাজিত ৬১ রানে ৭ উইকেটে সিরিজজয়ী হাসিতে মাঠ ছাড়ে ভারত।

এর আগে দু’বার অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজে সাফল্য পেলেও দুটি ক্ষেত্রেই তৃতীয় কোনো দল অংশ নিয়েছিল টুর্নামেন্টে। অর্থাৎ, আগে কখনো অস্ট্রেলিয়ায় দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজ জেতেনি ভারত। সেদিক থেকে মেলবোর্নে ইতিহাস গড়ার হাতছানি ছিল ভারতের সামনে। হলও সেটাই।

এই জয়ে অজিদের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অপরাজিত ভারত। প্রথমে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ ১-১ সমতা। পরে চার ম্যাচের টেস্ট সিরিজ ভারত জেতে ২-১ ব্যবধানে। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতল ২-১এ।

২৩১ রানের টার্গেটটা অনেকটা সহজ মনে হলেও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের বিশাল সীমানায় সেটা ততটা সহজ ছিল না। তার উপর ১৫ রানেই রোহিত শর্মার উইকেট হারায় ভারত। ৯ রান করে পিটার সিডলের বলে শন মার্শের হাতে ধরা পড়েন এ ওপেনার। দলীয় ৫৯ আর ব্যক্তিগত ২৩ রানে মার্কাস স্টোয়নিসের কট এন্ড বোল্ড হন শেখর ধাওয়ান।

ওপেনিং জুটি হারানোর পর ক্রিজে ঘাটি গাড়েন ধোনি-কোহলি। জুটিতে ৫৪ রান তোলার পর ফেরেন অধিনায়ক। নিজ ইনিংসের শুরুতে স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে যাওয়া কোহলি করেন ৪৬ রান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান কোহলিকে ফেরান জাই রিচার্ডসন।

Reneta

কোহলির মতো নিজের মোকাবেলা করা প্রথম বলে বেঁচে যান ধোনিও। পয়েন্টে তার ক্যাচ নিতে ব্যর্থ হন গ্লেন ম্যাক্সওয়েল। দুই ক্যাচই ম্যাচ থেকে অনেকটা ছিটকে দেয় অস্ট্রেলিয়াকে। শূন্য রানের সুযোগ পাওয়া ধোনি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৮৭ রানে।

অসাধারণ এক ইনিংস খেলে ধোনিকে সঙ্গ দিয়েছেন এই ম্যাচে সুযোগ পাওয়া কেদার যাদব। ১১৪ বলে ছয়টি চারের মারে ৮৭ রান করে ধোনি। আর ৬১ রান করতে যাদব খেলেন ৫৭ বল। তার ইনিংসে চারের মার সাতটি। এই জুটিতে এসেছে ১২১ রান।

যুযবেন্দ্র চাহালের দুরন্ত বোলিংয়ে আগে দিশেহারা হয় অস্ট্রেলিয়া। এমসিজি’তে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে অসহায় আত্মসমর্পণ করেন অজি ব্যাটসম্যানরা। ৪৮.৪ ওভারে ২৩০ রানে অলআউট তারা। মেলবোর্নে এ যাবতাকলে ওয়ানডে ক্রিকেটে ভারতের হয়ে সেরা বোলিং করেছেন চাহাল। একাই তুলে নেন ৬ উইকেট৷

শুক্রবার সকাল থেকে দফায় দফায় বৃষ্টি। ফলে টস পিছিয়ে যায় মিনিট দশেক। স্বাভাবিকভাবেই দুই অধিনায়ক তাকিয়ে ছিলেন টসের দিকে। এক্ষেত্রে ভাগ্য সঙ্গ দেয় ভারত অধিনায়কে। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিতে দু’বার ভাবেননি কোহলি। অজি দলনায়ক অ্যারন ফিঞ্চও জানান, টসে জিতলে ভারতকে ব্যাট করতে পাঠাতেন।

কোহলির সিদ্ধান্ত যে মোটেও ভুল ছিল না, তা বোঝা যায় অজি ইনিংসের দিকে তাকালেই। দুই ওপেনার অ্যালেক্স ক্যারি (৫) ও অ্যারন ফিঞ্চকে (১৪) ফিরিয়ে দেন ভুবনেশ্বর কুমার। তার পরেই শুরু হয় চাহাল রাজ।

একে একে উসমান খাজা (৩৪), শন মার্শ (৩৯), পিটার হ্যান্ডসকম্ব (৫৮), মার্কাস স্টোয়নিস (১০), জাই রিচার্ডসন (১৬) ও অ্যাডাম জাম্পার (৮) উইকেট তুলে নেন চাহাল। সব মিলিয়ে ১০ ওভারে ৪২ রানের বিনিময়ে ৬ উইকেট তার ঝুলিতে।

একদিনের ক্রিকেটে মেলবোর্নে কোনো ভারতীয় বোলারের এটি যুগ্মভাবে সেরা বোলিং পারফরম্যান্স। এর আগে ২০০৪ সালে অজিত আগারকার এমসিজি’তে ৪২ রানে ৬ উইকেট নিয়েছিলেন। শেষে ম্যাক্সওয়েল ও স্ট্যানলেককে ফিরিয়ে অজি ইনিংসে যতি টানেন মোহাম্মদ সামি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিরীহ নেতাকর্মীরা: কাদের সিদ্দিকী

আগস্ট ৬, ২০২৬
বাংলাদেশের জেলা মানচিত্র, দিগন্তের উপর কৃষি জমি ও নদী দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাছ ধরা নিয়ে ঝগড়া: বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

আগস্ট ৬, ২০২৬

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন উৎসব-২০২৬ অনুষ্ঠিত

আগস্ট ৬, ২০২৬

গালি খাওয়া তো আমার একটা নিয়তি: মোস্তফা সরয়ার ফারুকী

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT