চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্টের পরীক্ষায় ভালোই করছেন সাকিব-তামিমের উত্তরসূরিরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১০ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ যখন টেস্ট স্ট্যাটাস পেল, বর্তমান যুব দলের অনেকের জন্মই হয়নি। অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক তৌহিদ হৃদয়ের জন্ম বাংলাদেশ অভিষেক টেস্ট খেলে ফেলার পরে। সাদা পোশাকে তল খুঁজে পাবে কিনা বাংলাদেশ, শুরুতে এমন প্রশ্নও উঠেছিল! হাবিবুল-আমিনুলদের পথ ধরে সাকিব-তামিমরা ক্রমেই সরিয়ে দিয়েছেন সেই শঙ্কা। বাংলাদেশ এখন টেস্টে জিতছে-লড়ছে। বড়দের দেখানো পথে হেঁটে মজবুত ভবিষ্যতের আগমনী জানাচ্ছেন যুব টাইগাররাও।

শ্রীলঙ্কা সফরে যুব টেস্টে একসঙ্গে অভিষেক হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পুরো একাদশের। সাদা পোশাকে প্রথমবার নেমেই তারা দেখাচ্ছেন নিজেদের সক্ষমতা। ধৈর্যের পরীক্ষায় ভালো নম্বরই দেয়া যেতে পারে এ দলটিকে।

কলম্বোতে চারদিনের ম্যাচে প্রথম ইনিংসে ৩০৯ রান তুলেছে বাংলাদেশ। বুধবার দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ৯৬ ওভার ব্যাট করেছে লাল-সবুজরা।

Banglabid

ওপেনার তানজিদ হোসেন ছাড়া বেশিরভাগ ব্যাটসম্যানই দিয়েছেন ধৈর্যের প্রতিমূর্তির পরীক্ষা। আরেক ওপেনার প্রান্তিক নওরোজ ৪৫ রান করেছেন ১১৪ বল খেলে। অধিনায়ক হৃদয় পেয়েছেন অর্ধশতক। তার ৫৪ রানের ইনিংসটি গড়া ১০৭ বলে।

সর্বোচ্চ ৬৪ রান করেছেন যিনি, সেই অমিত হাসান খেলেছেন ৯৯ বল। টেলএন্ডারে রাকিবুল-রিশাদ হাসান ৬ আর ৪ করেছেন ঠিকই। সেই রান করতেই খেলেছেন ২৪ আর ৩৮টি করে বল!

একজন ব্যাটসম্যানকে রান করতে, সঙ্গীকে রান করতে দিতে যে ধৈর্য-সহযোগিতা প্রয়োজন, নিজেদের প্রথম সাদা পোশাকের ক্রিকেটে সেটাই দেখাচ্ছেন তামিম-সাকিবের উত্তরসূরিরা।

Reneta

লঙ্কান যুবারাও খুব একটা পিছিয়ে নেই। দ্বিতীয়দিন শেষে ১ উইকেট হারিয়ে ৬৫ রান করেছে তারা। এই রান করতেই খেলেছে ২৬টি ওভার! উইকেটটি নিয়েছেন তৌহিদ হৃদয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্রিমিয়ায় কলেজে আত্মঘাতী হামলায় ১৭ জন নিহত

পরবর্তী

সৌদি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ করতে প্রধানমন্ত্রীর আহ্বান

পরবর্তী
ফাইল ছবি

সৌদি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ করতে প্রধানমন্ত্রীর আহ্বান

ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ উড়িয়ে দিবেন না

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

আগস্ট ২০, ২০২৬

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT