চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্টের জন্য আকুতি বনাম প্রথম শ্রেণীর ম্যাচ কম খেলার কারণ

৮:৪৮ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

ইংল্যান্ডের সঙ্গে টেস্ট জয়ের পর আরো বেশি টেস্ট ম্যাচ খেলার সুযোগ চেয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম। আইসিসি’র কাছে এজন্য অনুরোধ জানিয়েছেন তিনি। কিন্তু, ক্রিকেট ভক্তদের প্রশ্ন: আরো বেশি প্রথম শ্রেণীর ম্যাচ খেলার সুযোগের জন্য তিনি কার কাছে আবেদন জানাবেন?

প্রশ্নটা এজন্য আসছে যে, টেস্ট ম্যাচ খেলার জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এবং কিছু ক্ষেত্রে অন্য দেশের বোর্ডের উপর নির্ভর করতে হলেও প্রথম শ্রেণীর ম্যাচ খেলা নির্ভর করে নিজ দেশের বোর্ডের উপর। টেস্ট ম্যাচ নিয়ে আইসিসি’র বিরুদ্ধে বাংলাদেশের অনুযোগ-অভিযোগ থাকতে পারে। কিন্তু, বাংলাদেশের ক্রিকেটাররা যে প্রথম শ্রেণীর ম্যাচও কম খেলার সুযোগ পায় সেজন্য তারা অভিযোগ করবেন কার বিরুদ্ধে?

বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট সিরিজ চলার সময় বারবারই আলোচনায় এসেছে দু’ অধিনায়কের টেস্ট পরিসংখ্যান। মুশফিকুর রহিমের মাত্র মাস দুয়েক আগে ২০০৬ সালের ১ মার্চ টেস্ট অভিষেক হয়ে অ্যালিস্টর কুক গত সাড়ে ১০ বছরে যেখানে ১৩৪টি টেস্ট খেলেছেন সেখানে মুশফিক খেলেছেন মাত্র ৫০টি। এ তথ্য বাংলাদেশের টেস্ট খেলার সুযোগহীনতার প্রমাণ।

কিন্তু, এখন যদি প্রথম শ্রেণীর ক্রিকেটের পরিসংখ্যানের দিকে চোখ দেওয়া যায় তাহলে সেখানেও দেখা যায় বিশাল ফারাক। কুক তার ক্রিকেটিং ক্যারিয়ারে যেখানে ২৪৬টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন সেখানে মুশফিকুর রহিম খেলেছেন ৮৮টি। কুক হয়তো কিছু ম্যাচ টেস্টের আগে প্রস্তুতি হিসেবে খেলেছেন। কিন্তু, এটাওতো ঠিক টেস্ট ম্যাচ খেলার সময় তিনি ঘরোয়া প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে পারেননি। তাহলে মুশফিকের চেয়ে তিনি তিনগুণ প্রথম শ্রেণীর ম্যাচ কীভাবে খেললেন?

ক্রিকেট বিশ্লেষকরা মনে করেন, এখানেই আসলে ঘরোয়া লংগার ভার্সন ক্রিকেটের প্রশ্ন চলে আসছে। ইংলিশ ক্রিকেট বোর্ড যেখানে নিয়মিত প্রথম শ্রেণীর ক্রিকেটের আয়োজন করে সেখানে তা করতে অনেকটাই ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টেস্টে দীর্ঘ বিরতির পাশাপাশি প্রথম শ্রেণীর ক্রিকেটে এরকম অনভ্যস্ততার প্রতিফলন দেখা যায় বাংলাদেশের ব্যাটসম্যানদের ধৈর্য্যহীনতায়।

ক্রিকেট ভক্তরা তাই বলছেন, বেশি টেস্ট খেলার জন্য মুশফিকুর রহিম যেভাবে আইসিসি’র কাছে অনুরোধ জানাচ্ছেন একইভাবে নিয়মিত প্রথম শ্রেণীর ম্যাচ খেলার সুযোগের জন্য যেন বিসিবির কাছেও আকুতি জানান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা টেস্টবাংলাদেশ-ইংল্যান্ডমুশফিকুর রহিম
শেয়ারTweetPin

সর্বশেষ

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬

নারী টি-২০ বিশ্বকাপ ফাইনালে গাইবেন রিটা ওরা

জুলাই ২, ২০২৬

এইচএসসি পরীক্ষায় নতুন নিয়ম, অংশ নিতে পারেনি ৫ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

এলপিজি ও অটোগ্যাসের দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT