কলকাতায় টেলিসিনে পুরস্কার পেয়েছেন বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় সংবাদ উপস্থাপক সাদিয়া আফরীন। সম্প্রতি কলকাতার নজরুল মঞ্চে টেলেসিনে অ্যাওয়ার্ডের ১৬তম আসর বসে।
পশ্চিমবঙ্গ সরকারের আওতাভুক্ত অলাভজনক সংগঠন কলকাতার টেলিসিনে সোসাইটি শিল্পী ও কলাকুশলীদের এই পুরস্কার দিয়ে থাকে।
উপস্থাপনা বিভাগে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এবছর সাদিয়া আফরীনকে বিশেষ পুরস্কারে সম্মানিত করা হয়। সাদিয়া আফরীন দীর্ঘদিন ধরে বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত সংবাদ উপস্থাপনার পাশাপাশি দক্ষতার সাথে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান পরিচালনা করে আসছেন।
এছাড়াও বিভিন্ন বিভাগে এবছর বাংলাদেশ থেকে টেলিসিনে পুরস্কার পেয়েছেন অভিনেত্রী জয়া আহসান, চলচ্চিত্র পরিচালক হয়েছেন মাসুদ পথিক, নির্মাতা অরূপ রতন চৌধুরী, সংগীতশিল্পী শাহরিয়ার রাফাত ও জুয়েল মোর্শেদ।










