টেলিভিশনের অনুষ্ঠান নির্মাণের সঙ্গে জড়িতদের সংগঠন ‘টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর নির্বাচন চলছে। ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী লাউঞ্জে আজ রোববার সকাল নয়টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল পাঁচটা পর্যন্ত।
‘টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর নির্বাচনে এবার সভাপতি পদে প্রার্থী হয়েছেন মামুনুর রশীদ ও আরশাদ আদনান।
সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মনোয়ার হোসেন পাঠান, মাহবুবা শাহরীন তায়েব, মোহন খান, মো. আবদুর রউফ ও সৈয়দ গাউসুল আলম শাওন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. রফিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন দোদুল, শাহরিয়ার শাকিল, সৈয়দ ইরফান উল্লাহ।
সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফিরোজ শাহী ও মুনতাসির মামুন সাজু, অর্থ সম্পাদক পদে অনক আলী হোসেন শাহিদী ও কাজী রিয়াজ হোসেন নয়ন এবং প্রচার-প্রকাশনা সম্পাদক পদে দীন মোহাম্মদ মন্টু ও মো. জাহাঙ্গীর আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে নির্বাচনের আগে দুটি প্যানেল থেকেই কয়েকটি পদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সৈয়দ হাসান ইমাম এবং কমিশনার হিসেবে আছেন মান্নান হীরা ও এসএম মহসীন।










