চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেলর-ল্যাথামে মলিন স্টোকসের প্রত্যাবর্তন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ডের করা ২৮৪ রানের সংগ্রহটা চ্যালেঞ্জিংই ছিল, টেলর-ল্যাথাম জুটি ১৭৮ রান তোলায় শেষে চ্যালেঞ্জটা জিতল নিউজিল্যান্ডই। স্টোকসের প্রত্যাবর্তনের ম্যাচে ইংল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে কিউইরা। সঙ্গে পাঁচ ওয়ানডের সিরিজে এগিয়ে গেল শুরুতেই।

রোববার হ্যামিল্টনে শুরুতে ব্যাট করে রুট ও বাটলারের ফিফটিতে ৮ উইকেটে ২৮৪ রান তোলে ইংল্যান্ড। জবাবে টেলরের সেঞ্চুরি ও ল্যাথামের ফিফটিতে ৪ বল এবং ৩ উইকেট হাতে রেখেই জয়ে নোঙর ফেলে নিউজিল্যান্ড।

বেয়ারস্টোকে (৪) হারিয়ে শুরু করা ইংল্যান্ড রয় ও রুট জুটিতে ঘুরে দাঁড়ায়। দুজনে ৭৯ রান যোগ করেন। ৫ চার ও এক ছক্কায় ৬৬ বলে ৪৯ রানে রয়ের বিদায়ে থামে জুটি। অধিনায়ক মরগান (৮) দ্রুত তাকে অনুসরণ করেন।

মারামারির ঘটনায় জড়িয়ে দীর্ঘদিন বাইরে থাকা বেন স্টোকস (১২) ইংলিশ জার্সিতে ফেরার ম্যাচটি স্মরণীয় করে রাখতে ব্যর্থ হলে বিপদ বাড়ে সফরকারীদের। সেখান থেকে বাটলারকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে কিছুপর ফিরে যান রুটও। ৫ চার ও এক ছক্কায় ৭৫ বলে ৭১ রানের ইনিংস তার।

তবে বাটলার শেষ ওভার পর্যন্ত ছিলেন। শুরুতে মঈন আলিকে (২৮) নিয়ে ৪৭ রানে জুটি গড়ে সংগ্রহ বাড়ানোয় মন দেন। পরে ওকস (১১) ও উইলিকে (১১) নিয়ে ছোট ছোট জুটিতে অবদান। শেষঅবধি ৭৯ রানে থেমেছেন বাটলার, ৫টি করে চার-ছয়ে ৬৫ বলের ইনিংস সাজিয়ে।

মূর্তিকারিগর

কিউইদের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন বোল্ট, স্যান্টনার ও সোধি। তবে একটি উইকেট পাওয়া মুনরো এবং কোন উইকেট না পাওয়া সাউদি-গ্র্যান্ডহোমসহ সকলে হিসেবি বোলিং করে ইংলিশদের চাপে রেখেছিলেন।

সেই চাপটাই উল্টো ঘুরে আসে রান তাড়া করতে নেমে গাপটিল ১৩, মুনরো ৬ ও অধিনায়ক উইলিয়ামসন ৮ রানে দ্রুত সাজঘরে হাঁটা ধরলে। টেলর-ল্যাথামের প্রতিরোধে অবশ্য শেষঅবধি সব বিপদ কেটে যায়।

টেলর-ল্যাথামে ১৭৮ রান যোগ করেছেন জুটিতে। ৬ চারে ৮৪ বলে ল্যাথামের ৭৯ রানের ইনিংসটি ছিল ধৈর্যের সঙ্গে রানের চাকা সচল রাখায় পাশ-ইনিংস। টেলরের ১৮তম ওয়ানডে সেঞ্চুরিটি একই বিশেষণে বাঁধা থাকবে। ১২ চারে ১১৬ বলে ১১২ রানের ইনিংম তার।

বড় জুটির দুজনে ফেরার মাঝে নিকোলস (০) ও গ্র্যান্ডহোম (২) চাপ নিতে ব্যর্থ হলেও স্যান্টনার আর সাউদি দেখেশুনে শেষটা টানেন। অবিচ্ছিন্ন ৪৩ রানের জুটিতে ম্যাচ চলে আসে কিউইদের পক্ষে। সাউদি ৮ রানে সঙ্গ দেন ৪৫ রানে অপরাজিত থাকা স্যান্টনারকে। তার ২ চার ও ৪ ছক্কার ইনিংসটি ২৭ বলে সাজানো।

ব্যাটে ব্যর্থ স্টোকস বল হাতে ২ উইকেট নিয়েছেন। ২ উইকেট ক্রিস ওকসেরও। একটি করে উইকেট নিয়ে চেষ্টা করেছেন উইলি, কুরান ও রশিদ। যে চেষ্টাগুলো কিউইদের জয় বিলম্বিত করলেও থামাতে পারেনি।

ট্যাগ: টেলরল্যাথামস্টোকস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

কে এই মহারাজা?

পরবর্তী

আর কারো নজরে নেই শ্রীদেবী

পরবর্তী

আর কারো নজরে নেই শ্রীদেবী

বইমেলায় কমলেশ রায়ের সায়েন্স ফিকশন 'কাঞ্চনবন'

সর্বশেষ

শুধু উজ্জ্বলই কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও কেউ? ছবি: এআই

শত্রুতার জের, নাকি পরিকল্পিত হামলা—কেন খুন হলেন দীপু?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

গণঅভ্যুত্থানে শহীদ জুবায়েরের বোনের ক্যান্সারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

আগস্ট ২৫, ২০২৬

ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের ঘোষণায় চীনের কড়া হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (সংগৃহীত)।

সকলের মানবাধিকার রক্ষা করা বিএনপি সরকারের উদ্দেশ্য: শামা ওবায়েদ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT