চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেলরের দেড়শ, ৩০০ ছাড়িয়ে নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৪ পূর্বাহ্ণ ১১, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

২১১ রানের ছোট পুঁজি নিয়েও বোলিংয়ে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। ৮ রান তুলতেই নিউজিল্যান্ডের দুই ওপেনারকে সাজঘরে পাঠিয়ে ভালো কিছুর আশা জাগিয়েছিলেন আবু জায়েদ রাহী। ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিনের সে সাফল্য মিলিয়ে গেছে চতুর্থ দিনে এসে।

রস টেলরের সেঞ্চুরি, কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলসের ফিফটিতে স্বাগতিকদের সংগ্রহ তিনশ ছাড়িয়ে গেছে। এদিন তাদের হারাতে হয়েছে মাত্র একটি উইকেট।

স্কোর: নিউজিল্যান্ড-৩৭৮/৩, বাংলাদেশ-২১১

বেসিন রিজার্ভের ২২ গজে বাংলাদেশের বোলারদের একরকম পরীক্ষা নিচ্ছেন টেলর। এ ডানহাতি ব্যাটসম্যান টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো করেন দেড়শর বেশি রান।

সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দুই দিন ভেসে যায় বৃষ্টিতে। তৃতীয় দিনে মাঠে গড়ায় বল। টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ গুটিয়ে যায় দুই সেশনেই। তৃতীয় দিনের শেষভাগে বৃষ্টি হানা দেয়ার আগে নিউজিল্যান্ড ২ উইকেট হারিয়ে তোলে ৩৮ রান।

১০ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা উইলিয়ামসন আউট হন ৭৪ করে। ১৬৬ রানের জুটি ভাঙেন তাইজুল ইসলাম, কিউই অধিনায়ককে কট অ্যান্ড বোল্ড করে।  দিনের দুই সেশনে বাংলাদেশের সাফল্য এটিই।

Reneta

নিকোলসের সঙ্গে জুটি গড়ে টেলর এগিয়ে যান তিন অঙ্ক ছোঁয়ার পথে। ১৮তম সেঞ্চুরিটি তুলে নেন মাত্র ৯৭ বলে। সেঞ্চুরির পথে মারেন ১৪টি চার ও তিনটি ছক্কা। দেড়শ পূর্ণ করেন ১৫৭ বলে। পরের ফিফটি তুলতে মারেন আরও চারটি বাউন্ডারি।

ফিফটি পেরিয়ে শতকের পথে আরেক অপরাজিত ব্যাটসম্যান নিকোলস। তৃতীয় উইকেটের পর চতুর্থ উইকেট জুটিতে দেড়শ ছাড়িয়েছে। দ্রুত রান তোলায় মন দিয়েছেন দুই ব্যাটসম্যান। তাতে কিউইদের লিড ছাড়িয়েছে দেড়শ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT