চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেনেটুনে একশ করল মুশফিকের চিটাগং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বৃষ্টির কারণে টস হল নির্ধারিত সময়ের ২০ মিনিট পর। আরও ১০ মিনিট পর ম্যাচ শুরু হয়ে এক ওভার খেলা হতেই আবারও বৃষ্টিতে খেলা বন্ধ। পরে এক ওভার কমিয়ে খেলা যখন শুরু হল, তখন বৃষ্টি মতোই উইকেট পড়তে থাকল চিটাগং ভাইকিংসের। উইকেট বৃষ্টির ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ১১৭ রানের টার্গেট দিতে পেরেছে চিটাগং। ৮ উইকেটে তাদের সংগ্রহ ১১৬ রান।

প্রথম ওভারে কোনো উইকেট না হারিয়ে বৃষ্টি বিরতিতে যায় চিটাগং। মাঠে ফিরে পরে প্রথম ওভারেই উইকেট হারায় তারা। ওভারে জোড়া আঘাত হানেন মোহাম্মদ সাইফউদ্দিন। সেই ওভারের তৃতীয় বলে এলবিডব্লিউ হন সাদ্দাম ইসলাম। আর শেষ বলে এভিন লুইসের হাতে ক্যাচ দেন ইয়াসির আলি। দুজনের কেউই রানের খাতা খুলতে পারেননি।

পাতা ঝড়ার মতো উইকেট যাওয়ার পথে নিজেকে আটকাতে পারেননি মুশফিকুর রহিমও। ওয়াহাব রিয়াজের বলে এনামুল হকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৬ রান করা চিটাগং অধিনায়ক। মেহেদী হাসানকে উড়িয়ে মারতে গিয়ে সীমানাদড়ির উপর সাইফউদ্দিনের হাতে ক্যাচ দেন নাজিবুল্লাহ জাদরান। আফগানিস্তান এই ব্যাটসম্যান ফেরেন আনলাকি থার্টিনে।

শুরুতে অন্যদের দেখানো পথে হাঁটেন শহিদ আফ্রিদিও। পরপর নিজের দুই ওভারে তিনি ফিরিয়ে দেন ক্যামেরন ডেলপোর্ট (৬) ও সিকান্দার রাজা। ডেলপোর্ট ক্যাচ দেন শামসুর রহমানের হাতে, আর রাজা সাজঘরে ফিরেছেন সরাসরি বোল্ড হয়ে।

৬৫ রানে ৬ উইকেট হারিয়ে তিন অঙ্ক ছোঁয়া নিয়ে আশঙ্কায় পড়ে যায় চিটাগং। এই অবস্থানে ক্রিজের একপ্রান্তে ঘুঘু পাখির মতো বসে ছিলেন ওপেনার মোহাম্মদ শাহজাদ। পরিস্থিতি বিচার করে নিজের স্বভাববিরুদ্ধ ব্যাটিং করেন। তাতে খুব একটা লাভ হয়নি। ৩৫ বলে ৩৩ রান করার পর এনামুল হকে সরাসরি থ্রোতে রানআউট হন আফগান তারকা।

পরে মোসাদ্দেক হোসেনের ব্যাটে চড়ে তিন অঙ্ক ছাড়ায় চিটাগং। নির্ধারিত ১৯ ওভারে ৮ উইকেটে ১১৬ রানে থামে তাদের ইনিংস। ২৫ বলে তিন চার ও তিন ছক্কায় ৪৩ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক।

Reneta

কুমিল্লার হয়ে সাইফউদ্দিন, ওয়াহাব রিয়াজ ও শহিদ আফ্রিদি প্রত্যেকে দুটি করে উইকেট নেন। একটি উইকেট নেন মেহেদী হাসান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চিটাগং ভাইকিংসবিপিএল-২০১৯বিপিএল-৬
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ নেওয়াজ খান

অ্যালগরিদম যুগে সাংবাদিকতা

এপ্রিল ২১, ২০২৬

পদোন্নতি পেয়ে একজন সচিব, ২ জনকে রদবদল

এপ্রিল ২১, ২০২৬

টি-টুয়েন্টি দলে রিপন ও সাকলাইন, যে ব্যাখ্যা দিল বিসিবি

এপ্রিল ২১, ২০২৬
ছবি: জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতি

জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতির মতো আরও যারা ছিলেন

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT