চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেক্সাসে মাস্ক পরা বাধ্যতামূলক, নির্দেশ অমান্য করলে ২৫০ ডলার জরিমানা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৫ পূর্বাহ্ন ০৩, জুলাই ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে এই নির্দেশনা জারি করেছেন গভর্নর গ্রেগ অ্যাবোট।

কেউ এই নির্দেশনা অমান্য করলে তাকে ২৫০ ডলার জরিমানা আদায় করতে হবে। হতে পারে জেলও।

নির্দেশনা জারি করে গ্রেগ অ্যাবোট বলেন, মাস্ক পরে চলাচল করলে টেক্সাসকে ব্যবসা-বাণিজ্যের জন্য উন্মুক্ত করা যাবে এবং রোগ প্রতিরোধ করা সহজ হবে।

তিনি বলেন, আমাকে নিশ্চয়তা দিন যে, এই নিরাপদ অভ্যাসটি পালন না করার জন্য আমার কাউকে কারাগারে পাঠাতে হবে না।

বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের এই রাজ্যটিতে গত বুধবার একদিনে ৮ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। যা ২ সপ্তাহ আগেও ছিলো ২,৪০০ জন।

Reneta

টেক্সাসের গভর্নর এমন সময় মাস্ক পরা বাধ্যতামূলক করলেন যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মাস্ক পরা বাধ্যতামূলক করার প্রয়োজনীয়তা দেখছেন না।

একদিন আগে সাক্ষাতকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মানুষ যদি মাস্ক পরা উচিত বলে মনে করে, তাহলে পরবে।

তবে ট্রাম্প মাস্ক  বিষয়ে পূর্বের অবস্থান থেকে সরে এসে এখন ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন। তিনি প্রয়োজন হলে মাস্ক অবশ্যই পরবেন বলে জানিয়েছেন।

করোনার শুরু থেকে মার্কিন সংক্রামক রোগ বিশেষজ্ঞরা মাস্ক পরার পরামর্শ দিলেও মার্কিন প্রেসিডেন্ট মুখে মাস্ক পরার বিরোধী ছিলেন। কিন্তু ভাইরাস ক্রামগত বৃদ্ধি পেলে তার পূর্বের অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয়েছেন।

গত একদিনে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস শনাক্তের রেকর্ড হয়েছে। ৫৭ হাজারের অধিক মানুষ আক্রান্ত হয়েছে।

করোনায় শীর্ষে থাকা এই দেশে এখন ২৮ লাখ ৩৭ হাজার মানুষ করোনা আক্রান্ত। আর মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৩১ হাজার ৪৮৫ জন।

এরই মধ্যে শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফৌসি দেশের মানুষকে সতর্ক করে বলেছেন স্বাস্থ্যবিধি এভাবে লংঘন হতে থাকলে যুক্তরাষ্ট্রে প্রতিদিন ১ লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত হতে পারে।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাভাইরাসটেক্সাসফেসমাস্কযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তুরস্কের নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ।

প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

কত আর্থিক ক্ষতি থেকে রক্ষা পেল আইসিসি?

ফেব্রুয়ারি ১০, ২০২৬

কোটি টাকায় অপূর্ব-নীহা-সৌখিন ত্রয়ীর তিন নাটক!

ফেব্রুয়ারি ১০, ২০২৬

‘সুপারিশ সংস্কৃতি’তে বিরক্ত এই বিখ্যাত সুরকার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT