প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষমাত্রা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সম্পদ সংগ্রহে সম্পদশালী দেশগুলোকে এগিয়ে আসতে হবে। জাতিসংঘে এসডিজি প্ল্যানারি সেশনে বক্তৃতায় তিনি উন্নত বিশ্বের সাথে প্রযুক্তিগত ব্যবধান ঘুচাতে মেধাস্বত্ব আইনের পরিবর্তনের আহবান জানান।
সাউথ সাউথ কো অপারেশন বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে শেখ হাসিনা বলেছেন, আঞ্চলিক সহযোগীতা কানেকটিভিটি, অর্থনৈতিক সহযোগীতা স্থিতিশীল নিরাপত্তা নিশ্চিত করা জুরুরি।
জাতিসংঘের ট্রাস্টিশীপ কাউন্সিল হলে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, পরিবর্তন এবং টেকসই ব্যবহার ও উৎপাদন বিষয়ক সেশনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মাইকেলের সভাপতিত্বে আলোচনায় অংশ নিয়েছেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপধান এবং প্রতিনিধিরা।
অনুষ্ঠানে কো চেয়ারের দায়িত্ব পালন করা বাংলাদেশর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০১৫ পরবর্তী উন্নয়ন লক্ষমাত্রা বাস্তবায়নের সক্ষমতা বা সম্পদ সব দেশের কাছে নেই। স্বলোন্নত দেশগুলোর কৃষি উৎপাদন বাড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
পরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সভাপতিত্বে সাউথ-সাউথ কো-অপারেশন বিষয়ক উচ্চ পর্যায়ের গোলটেবিল এ যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, শিক্ষা, স্বাস্থ্য সেবা ও কৃষি উৎপাদনের মাধ্যমে এ অঞ্চলের উন্নয়ন করতে হবে। বাড়াতে হবে আঞ্চলিক যোগাযোগ ও অর্থণৈতিক সহযোগীতা। চীনের ২ বিলিয়িন ডলার সহায়তা প্রস্তাবেস প্রসংশাও করেন প্রধানমন্ত্রী।
সেসময় স্বল্পোন্নত দেশগুলোর জন্য এসডিজি বাস্তবায়নে দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারনের ওপর জোর দিয়েছেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা।






