চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফ উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় কোমেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৯ পূর্বাহ্ণ ৩০, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কোমেন উপকূলের দিকে ধেয়ে আসছে। ঘূর্ণিঝড়ের অগ্রভাগ এরই মধ্যে সেন্টমার্টিন ও টেকনাফ উপকূলে আঘাত হেনেছে। সেন্টমার্টিনে গাছের নিচে চাপা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

এদিকে কক্সবাজার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সঙ্কেত জারি করা হয়েছে। ৫ নম্বর বিপদ সঙ্কেত দেখাতে বলা হয়েছে মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কক্সবাজার বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘূর্ণিঝড়ের কবল থেকে রক্ষা পেতে শেষ রাত থেকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ভিড় জমাচ্ছে উপকূলবাসী।

উত্তর বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপটি বুধবার রাতে ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ধীরে ধীরে উত্তর-উত্তরপূর্ব দিকে এগিয়ে আসছে। ঘূর্ণিঝড়টি দুপুর থেকে বিকেলের মধ্যে ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার গতিতে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল উপকূল অতিক্রম করতে পারে।

এর মধ্যে কোমেন এর অগ্রভাগ সেন্টমার্টিন ও টেকনাফ উপকূলে আঘাত হেনেছে। প্রবাল দ্বীপ, সেন্টমার্টিন ও টেকনাফের শাহ পরীর দ্বীপে বেশ কিছু গাছ পালা ও বসত বাড়ি উপড়ে পড়েছে। মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। সাগর উত্তাল থাকায় সব ধরনের জাহাজ, নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। কক্সবাজারের নিচু এলাকা প্লাবিত হয়েছে।

চট্টগ্রামের ৫ টি উপজেলার স্কুল কলেজ ও সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। খোলা হয়েছে ৫ টি নিয়ন্ত্রণ কক্ষ। বন্দর কর্তৃপক্ষও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।

নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর কক্সবাজারে সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। উপকূলবাসীকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং চলছে মঙ্গলবার রাত থেকেই। ভোর রাত থেকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে উঠতে শুরু করেছেন উপকূলবাসী। কক্সবাজারে পাহাড়ের নিচে ঝুঁকিপূর্ণ বসতি সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়োহাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এর প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং জেলাগুলোর অদূরবর্তী দ্বীপ ও চরে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৫ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা সকল মাছ ধরা ট্রলার ও সমুদ্রগামী জাহাজগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

ট্যাগ: ঝূর্ণিঝড় কোমেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টেকনাফ উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় কোমেন

পরবর্তী

চিরনিদ্রায় শায়িত আব্দুল কালাম

পরবর্তী

চিরনিদ্রায় শায়িত আব্দুল কালাম

সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে খালেদা: হাসানুল হক ইনু

সর্বশেষ

ইরানকে একঘরে করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী।

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল: ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

আগস্ট ২৫, ২০২৬

‘দিন রাত মানুষের জন্য কাজ করছেন’-বিজয়ের প্রশংসায় যশ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

সাভারে ওরস বন্ধের দাবিতে ‘তৌহিদি জনতা’র স্মারকলিপি

আগস্ট ২৫, ২০২৬

কাঠমিস্ত্রিকে মারধর, সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT