চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে মালয়েশিয়া ফেরত ৪ শতাধিক রোহিঙ্গা আটক

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৯:২৫ পূর্বাহ্ণ ১৬, এপ্রিল ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়া ফেরত ৪ শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা। বুধবার রাত ৯টার দিকে টেকনাফের বাহারছড়া শামলাপুরের জাহাজ ঘাট থেকে তাদের আটক করা হয়। তারা মালয়েশিয়া যেতে না পেরে টেকনাফে ওঠার চেষ্টা করে।

এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ স্টেশন কোস্ট গার্ডের কর্মকর্তা লে.কমান্ডার এম সোহেল রানা বলেন: রোহিঙ্গা ভর্তি একটি বড় জাহাজ টেকনাফ জাহাজপুরা ঘাট দিয়ে উঠার সময় ৪ শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা বেশ কিছু দিন আগে সাগর পথে মালয়েশিয়া যাত্রা করছিল। কিন্তু সেখানে ভিড়তে না পেরে আবার চলে আসেন। তবে সংখ্যাটা কম বেশি হতে পারে।

টেকনাফ উপজেলার ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন: মালয়েশিয়া ফেরত রোহিঙ্গাদের আটক করা হয়েছে। তারা মালয়েশিয়া যেতে না পেরে ফের ফেরত আসেন। তাদের আগে এক জায়গায় জড়ো করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে। তবে বেশির ভাগ নারী ও শিশু।

Banglabid

উদ্ধার হওয়া রোহিঙ্গা মো. জোবাইর বলেন, গত দুই মাস ৪১২ জন রোহিঙ্গা ভর্তি একটি ট্রলার সাগর পথে মালয়েশিয়া পাড়ি দেয়। কিন্তু সেদেশে ঢুকতে না পেরে তারা আবার ফিরে আসে।

উদ্ধার হওয়াদের বরাত দিয়ে কোস্টগার্ডের এক কর্মকর্তা বলেন, ‘কিছুদিন আগে উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা এসব রোহিঙ্গারা ট্রলার যোগে সাগরপথে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছিল। কিন্তু নানাভাবে চেষ্টার পরও তারা মালয়েশিয়ায় ভিড়তে পারেনি।

টেকনাফের ইউএনও বলেন, করোনা সংকটের এ সময়ে এসব রোহিঙ্গারা যেহেতু মালয়েশিয়া ভিড়তে না পেরে ফেরত এসেছে, তাই তাদের ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

সিআইডির হেফাজতে অভিনেতা ডন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মানুষকে বিভ্রান্ত করবেন না, বিদ্যুৎ-গ্যাস নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরব’

আগস্ট ৯, ২০২৬

জুলাই আন্দোলনে ইন্টারনেট ‘স্লো’ নিয়ে নতুন করে যা জানা গেল

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

মানিকগঞ্জে শহীদ মিনার থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT