চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ দুই জন আটক

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৪:২৯ অপরাহ্ন ১৭, ডিসেম্বর ২০২১
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র, ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবাসহ ১ জন মায়ানমার নাগরিকসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার সকালে টেকনাফ ব্যাটালিয়ন কার্যালয় এক ব্রিফিং এ জানান: গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ বিজিবি জানতে পারে যে, গতকাল ১৬ ডিসেম্বর গভীর রাতে টেকনাফস্থ দমদমিয়া এলাকার পার্শ্ববর্তী নাফ নদী দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের ব্যাটালিয়ন সদর এবং অধীনস্থ দমদমিয়া বিওপি থেকে দুইটি বিশেষ টহলদল নাফ নদীতে কৌশলগত অবস্থান গ্রহণ করে। আজ শুক্রবার ভোর রাতে বিজিবি টহলদল দুটির একটি জালিয়ারদ্বীপ এলাকায় একটি হস্তচালিত কাঠের নৌকাকে বাংলাদেশে আসতে দেখে। নৌকাটি জালিয়ারদ্বীপের কাছাকাছি এসে পৌঁছলে বিজিবির টহলদল নৌকাটিকে চ্যালেঞ্জ করে। নৌকার আরোহীরা বিজিবির চ্যালেঞ্জকে উপেক্ষা করে নৌকা ঘুরিয়ে মিয়ানমার সীমান্তের দিকে চলে যেতে থাকলে, বিজিবি টহলদল উক্ত সন্দেহভাজন নৌকাটিকে থামানোর চেষ্টা করে। পরে বিজিবির টহলদল স্পীড বোটের সাহায্যে বিভিন্ন দিক থেকে ঘেরাও করে ১ জন তালিকাভুক্ত বাংলাদেশী মানব পাচারকারী এবং ১ জন মিয়ানমার নাগরিকসহ নৌকাটিকে আটক করতে সক্ষম হয়। নৌকাটি তল্লাশি করে নৌকার ভিতরে পাটাতনের নিচে একটি কম্বলের ভিতরে লুকায়িত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র ক্রিস্টাল মেথ আইস, ইয়াবাসহ অন্যান্য মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।

আটককৃত আসামীরা হলেন: দ্বীন মোহাম্মদ (৪০), পিতা- মৃত আব্দুর রহিম, গ্রাম- মোচনী, পোস্ট- হ্নীলা, ইউনিয়ন- হ্নীলা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার (বাংলাদেশী নাগরিক) এবং বদি আলম (৩০), পিতা- মৃত লাল মিয়া, গ্রাম-শিয়া কনদং, পোস্ট-শিয়া কনদং, থানা- মংডু, জেলা- মংডু, মিয়ানমার (মিয়ানমার নাগরিক)।

বিজিবি অধিনায়ক জানান, আটকদের বিরুদ্ধে অস্ত্র, মাদক এবং চোরাচালান আইনে টেকনাফ থানায় মামলা এবং উদ্ধারকৃত অস্ত্র, মাদক এবং অন্যান্য মালামাল যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারের টেকনাফনাফ নদীমাদক পাচারকারী
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির জোড়া গোলে টেবিলে বড় লাফ মিয়ামির

এপ্রিল ১৯, ২০২৬

আন্তর্জাতিক বিনিয়োগ ও ডিজিটাল অর্থব্যবস্থা বিষয়ক সম্মেলন শুরু

এপ্রিল ১৯, ২০২৬

মিশারীর ৬ উইকেট, স্কুল ক্রিকেটে গনি মডেল হাই স্কুলের দাপুটে জয়

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ প্রণালীতে গুলি! কাছাকাছি মার্কিন রণতরী

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT