চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ‘ডাকাত’ নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৬ পূর্বাহ্ণ ০৭, জুন ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ‘রোহিঙ্গা ডাকাত জকির বাহিনীর’ এক সদস্য নিহত হয়েছেন।

এই ঘটনায় নিজেদের দুই সদস্য আহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে অস্ত্র ও গুলি।

রোববার ভোর রাত সাড়ে ৩টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা শালবন রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ী এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার পরিদর্শক (ওসি) প্রদীপ কুমার দাশ।

নিহত মোহাম্মদ শরীফ (২৬) টেকনাফের জাদিমুরা শালবন রোহিঙ্গা ক্যাম্পের ডি-১ ব্লকের বাসিন্দা আব্দুস সালাম ওরফে মোহাম্মদ সেলিমের ছেলে।

আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই মোহাম্মদ আমির ও মোহাম্মদ আজিজ।

পুলিশ জানিয়েছে, মোহাম্মদ শরীফ একজন চিহ্নিত ডাকাত। সে রোহিঙ্গা ডাকাতদল ‘জকির বাহিনীর’ সদস্য। ডাকাতির অভিযোগে তার বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।

Reneta

ওসি প্রদীপ বলেন, রোববার ভোর রাতে টেকনাফের জাদিমুরা শালবন রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ী এলাকায় রোহিঙ্গা ডাকাত জকিরের নেতৃত্বে সশস্ত্র লোকজন অবস্থান করছে খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে ডাকাতদলের সদস্যরা গুলি ছুড়তে থাকে। এতে পুলিশের ২ সদস্য আহত হয়। পরে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে।

পরে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলে তল্লাশি করে পাওয়া যায় ২ টি দেশিয় তৈরী বন্দুক, ৭ টি গুলি ও ৮ টি গুলির খালি খোসা।

ওসি বলেন, গুলিবিদ্ধ ব্যক্তিসহ আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ ব্যক্তিকে আশংকাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।পরে সেখানে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রদীপ জানান, নিহত মোহাম্মদ শরীফ একজন চিহ্নিত ডাকাত। সে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সক্রিয় ডাকাতদল জকির বাহিনীর সদস্য। ডাকাতির ঘটনায় জড়িত অভিযোগে তার বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গা ডাকাত নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT