কক্সবাজার

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা ব্যবসায়ী নিহত

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত দুই ডাকাতের ছবি, যেখানে বন্দুকের মুখ সামনে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ আজিজুর রহমান আজাদ (৪২) নামের এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে।

শুক্রবার ভোররাতে টেকনাফ পল্লী বিদ্যুৎ অফিসের সামনের এই ঘটনা ঘটে। ওইসময় ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড খোসা ও ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়া প্রায় ২০ হাজার ইয়াবা ও একটি অগ্নিদগ্ধ মাইক্রোবাস উদ্ধার করা হয়।

নিহত যুবক সাভার শ্যামপুরের আনিসুর রহমানের ছেলে।

সূত্র জানায়, টেকনাফ থেকে মাইক্রোবাস যোগে একটি ইয়াবার চালান ঢাকা যাচ্ছিল এমন গোপন সংবাদ ছিল র‌্যাবের কাছে। ফলে টেকনাফে একটি অস্থায়ী তল্লাশী চৌকি বসিয়ে যানবাহন তল্লাশী করে। সেসময় একটি মাইক্রোবাসকে থামানোর নির্দেশ দেয় র‌্যাব।

কিন্তু র‌্যাবের নির্দেশ অমান্য করে মাইক্রোবাসটি না থামিয়ে চালক র‌্যাবের উদ্দেশ্যে গুলি ছুড়ে। র‌্যাবও আত্নরক্ষার্থে গুলি ছুড়লে ঘটনাস্থলে ইয়াবা কারবারী নিহত হয়।

টেকনাফ থানার ওসি রনজিৎ কুমার বড়ুয়া বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিষয়:বন্দুকযুদ্ধ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…