চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে নারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১:১০ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
লাশ

কক্সবাজারের টেকনাফে সমুদা বেগম (৪০) নামে গুলিবিদ্ধ এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই নারী উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাতঘড়িয়াপাড়ার বাসিন্দা মৃত নূর সালামের স্ত্রী।

পুলিশ বলছে, নিহত সমুদা বেগম একজন ইয়াবা ব্যবসায়ী।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ উপজেলা হোয়াইক্যং ইউনিয়নে খারাংখালী লবণের মাঠ এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানিয়েছেন: পুলিশের একটি টহল দল প্রতিদিনের মতোই টহল দিচ্ছিলেন। এসময় হঠাৎ করে দুর থেকে গুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে গেলে গুলিবিদ্ধ অবস্থায় এক নারীকে পাওয়া যায়। পরে তার কাছ থেকে সাড়ে ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। ওই নারীকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক প্রণয় রুদ্র বলেন: পুলিশ রাতে গুলিবিদ্ধ এক নারীকে হাসপাতালে নিয়ে আসেন। তার শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

ওসি প্রদীপ কুমার দাশ আরও বলেন: মাদক ব্যবসায়ীদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহত নারী দীর্ঘদিন ধরে পেটের ভেতর করে ইয়াবা পাচার করতেন বলে জনশ্রুতি রয়েছে। তার বিরুদ্ধে টেকনাফ থানায় দুইটি মাদক মামলা রয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াবাটেকনাফনিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT