চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেইলর-উইলিয়ামসনের ব্যাটে নিউজিল্যান্ডের জয়

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
১২:৪৯ অপরাহ্ণ ১৪, জুন ২০১৫
স্পোর্টস
A A

ইংল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে সাউদাম্পটনে সিরিজের দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের ছুড়ে দেওয়া ৩০২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। ৩ উইকেটের এই জয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ কে এগিয়ে গেলো সফরকারি নিউজিল্যান্ড।

৩০২ রানের বিশাল স্কোর তাড়া করতে নেমে ৩৬ রানের মধ্যেই গাপটিল ও ম্যাককালামের উইকেট হারিয়ে বসে সফরকারি নিউজিল্যান্ড। তবে তৃতীয় উইকেট জুটিতে উইলিয়ামসন ও টেইলর ২০৬ রান যোগ করলে জয়ের সম্ভfবনা তৈরী হয় কিউইদের।

উইলিয়ামসন ডেভিড উইলির বলে ফেরার আগে ১১৩ বল থেকে সংগ্রহ করেন ১১৮ রান। টেইলরের সঙ্গী হন এলিয়ট। তবে এলিয়ট ও স্নাটনার দ্রুত ফিরে গেলে দলকে টেনে নিয়ে যেতে থাকেন টেইলর।

২৯০ রানে টেইলর বিদায় নিলে স্নাটনার ও রনচি দলকে জয়ের বন্দরে পৌছে দেন। বিদায়ের আগে টেইলর তুলে নেন ক্যারিয়ারের ১৪ তম ওয়ানডে সেঞ্চুরি। তার সংগ্রহ ছিলো ১১০ রান।

রোজ বোল, সাউদাম্পটন স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে ৩৪ রানে হেলস ও জেসন রয়ের উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ইংলিশরা। তবে তৃতীয় উইকেট জুটিতে জো রুট ও মরগানের ১০৫ রানের জুটি বড় সংগ্রহের পথ দেখায় স্বাগতিকদের।

রুট ৫৪ রানে মিচেল স্নাটনারের বলে পথ ধরলেও উইকেটের এক প্রান্ত আগলে ধরে খেতে থাকেন মরগান। বোল্ড হওয়ার আগে রুট ৬৩ বল থেকে সংগ্রহ করেন ৫৪ রান।

Reneta

মরগানের সঙ্গী হন স্ট্রোকস। দু’জনে স্কোর বোর্ডে ৫৫ রান যোগ করতেই ফেরেন মরগান। ইংলিশ অধিনায়কের সংগ্রহ ছিলো ৭১ রান।

শেষ পর্যন্ত স্ট্রোকস ৬৪ ও স্যাম ব্লিংস ৩৪ রান করলে ৩০২ রানের বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। কিউইদের পক্ষে তিনটি করে উইকেট নেন টিম সাউদি ও বেন হুইলার।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফতুল্লার ড্র-তে টেস্ট র‌্যাঙ্কিংয়ে ভারতের পতন

পরবর্তী

সাকিব-তামিমের সাফল্য উদযাপন

পরবর্তী

সাকিব-তামিমের সাফল্য উদযাপন

ইংল্যান্ডের জয়ের দিনে রাশিয়ার হোঁচট

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT