চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টুঙ্গিপাড়া থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন শেখ হাসিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৩ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A
শেখ হাসিনা

১২ ডিসেম্বর (বুধবার) থেকে আওয়ামী লীগের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে বলে জানিয়েছেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেছেন: ওই দিন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করার পর তার নির্বাচনী এলাকা কোটালী পাড়ায় ভাষণ দেয়ার মাধ্যমে প্রচারণার কাজ শুরু করবেন।

সোমবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। এসময় তিনি এসব কথা বলেন।

বিএনপির মনোনয়ন নিয়ে সংঘাত ও দলীয় কার্যালয় ভাঙচুরের বিষয়ে নানক বলেন: বিএনপির মনোনয়ন বাণিজ্যকে কেন্দ্র করে দলীয় কর্যালয় ভাঙচুরে প্রমাণ করে তারা অগণতান্ত্রিক পন্থা ও নিয়মবর্হিভূত ভাবে মনোনয়ন বাণিজ্য চালিয়েছে। দেশবাসী জানতে চায় বিএনপির মনোনয়ন বাণিজ্যের কত টাকা বিদেশে পাচার করেছে। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য মনোনয়ন বাণিজ্যের বিষয়ে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান তিনি।

তিনি বলেন: আওয়ামী লীগে কোনো বিদ্রোহী প্রার্থী নেই। অনেকেই নৌকার মনোনয়নপ্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পেয়ে তারা প্রত্যহার করে নিয়েছে।

আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন: জনগণ বিএনপি-জামায়াতের দুর্নীতি-দুশাসন ও আগুন সন্ত্রাসকে দেখতে চায় না। এবার নির্বাচনে দেশবাসী জঙ্গিবাদের পৃষ্ঠপোষক তারেক রহমানদের বিরুদ্ধে রায় দিবে। দেশের জনগণ মুক্তিযুদ্ধ ও দেশ বিরোধীদের আর রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না। দেশের মানুষ সরকারের উন্নয়ন ও অর্জনের কথা বিবেচনা করে পুনরায় আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে।

Reneta

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের আরেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক , বিএম মোজাম্মেল হক, আহমদ হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এড. আফজাল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়াসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগএকাদশ জাতীয় নির্বাচননির্বাচনী প্রচারণা
শেয়ারTweetPin

সর্বশেষ

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT