চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টুইট করে বিজয় বললেন, ‘কথা দিচ্ছি, পাগলামি হবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ন ২৮, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

বলিউড নির্মাতা করন জোহরের ধর্ম প্রোডাকশন ও দক্ষিণী সিনেমার নির্মাতা পুরী জগন্নাথের পুরী কানেক্টের প্রযোজনায় তৈরি হতে যাচ্ছে সিনেমা ‘লাইগার’। যার কেন্দ্রীয় চরিত্রে থাকছেন জনপ্রিয় দক্ষিণী তারকা বিজয় দেবরকোন্ডা।

সিনেমায় তার বিপরীতে দেখা যাবে অনন্যা পান্ডেকে। তবে চমক এখানেই শেষ নয়, এই সিনেমার অতিথি চরিত্রে দেখা যাবে ‘বক্সিং কিং’ মাইক টাইসনকে।

নিজের টুইটার হ্যান্ডেল থেকে ‘বক্সিং কিং’ টাইসনের অভিনয়ের খবরটি জানিয়ে করন জোহর একটি পোস্ট করেছেন। একটি ভিডিও প্রোমো শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রথমবারের মতো বড় পর্দায় দ্য কিং অব দ্য রিং-র দেখা মিলবে। লাইগার টিমে মাইক টাইসনকে স্বাগতম।

এছাড়াও বিজয় দেবরকোন্ডা ভক্তদের খবরটি জানিয়ে টুইট করেছেন, ‘কথা দিচ্ছি, পাগলামি হবে। আমরা সবে শুরু করেছি। প্রথমবারের মতো ভারতীয় সিনেমার পর্দায়, আমাদের লাইগার টিমে যোগ দিতে চলেছেন বক্সিং লিজেন্ড আয়রন মাইক টাইসন।

স্পোর্টস-অ্যাকশন ঘরানার ‘লাইগার’ পরিচানার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন পুরী জগন্নাথ। হিন্দির পাশাপাশি তেলেগু ভাষায় সিনেমাটির শুটিং হচ্ছে। পাশাপাশি তামিল, কন্নড় ও মালায়ালাম ভাষায় ডাবিং করে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্যা পান্ডেকরন জোহরধর্মা প্রোডাকশনপুরী জগন্নাথবিজয় দেবরকোন্ডামাইক টাইসন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চোর-বাটপার-সুবিধাবাদী থেকে দূরে থাকতে মির্জা ফখরুল কন্যার আহ্বান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

আনন্দ উচ্ছ্বাসে ঋতুরাজ বসন্তের প্রথম দিন পয়লা ফাল্গুন উদযাপন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভালোবাসা দিবস’ পালনের প্রতিবাদে চিরকুমার সংঘের র‍্যালি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

‘ভিন্নমত থাকলেও সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই’

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT