চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টুইটার কিনে নিলেন ইলন মাস্ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪০ পূর্বাহ্ন ২৬, এপ্রিল ২০২২
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

বিশ্বের অন্যতম প্রভাবশালী সোশ্যাল মিডিয়া টুইটারের মালিকানা কিনে নিলেন টেসলার কর্ণধার ইলন মাস্ক। ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই মিডিয়া প্ল্যাটফর্ম কিনে নেন তিনি।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, টুইটারের বোর্ডের চেয়ারপার্সন ব্রেট টেলর দাবি করেন, মাইক্রোব্লগিং সাইট কেনার জন্য ইলন যে প্রস্তাব দিয়েছিলেন, তা গুরুত্ব সহকারে বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

চলতি মাসের শুরুতেই টুইটারের ৯ দশমিক ২ শতাংশ মালিকানা কিনে নেন ইলন। টুইটারের বোর্ডেও ইলন যোগ দেবেন বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু দিনকয়েক পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন ইলন। তারপর শেয়ারপিছু ৫৪ দশমিক ২ ডলারে টুইটার কিনে নেয়ার প্রস্তাব দিয়েছিলেন টেসলার কর্ণধার। তিনি দাবি করেছিলেন, টুইটারে বাকস্বাধীনতার প্রসার ঘটাতে চান এবং সংস্থাকে ব্যক্তিগত মালিকানার আওতায় আনতে চান।

যদিও প্রাথমিকভাবে ইলনের প্রস্তাবে রাজি ছিল না টুইটার বরং ইলনের রাস্তা যাতে কিনতে না পারে সেজন্য বিশেষ কৌশল অবলম্বন করা হচ্ছিল। টুইটারের কৌশল ছিল, ইলন যে শেয়ার কিনতে পারবেন না, তা অন্যদের সস্তায় বেচে দেওয়া হবে। তার ফলে বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার কিনতে গেলে আরও বেশি অর্থ খরচ করতে হবে ইলনকে।

একটি অংশের দাবি ছিল, ইলনের প্রস্তাবে সায় ছিল না টেলসার বিনিয়োগকারীদের একাংশের। ওই বিনিয়োগকারীদের মতে, টুইটার কিনে নিলে বিশ্বের অন্যতম সেরা গাড়ি প্রস্তুতকারক সংস্থার গতি কিছুটা কমে যেতে পারে। গাড়ি প্রস্তুতকারক সংস্থার কর্ণধার হিসেবে ইলন যে দায়িত্ব পালন করেন, তাও প্রভাবিত হতে পারে। শুধু তাই নয়, অনেকেই টেসলার কর্ণধারের সম্ভাব্য প্রভাব নিয়ে টুইটারের কর্মীদের একাংশ প্রশ্নও তুলেছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ইলন মাস্কটুইটার
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে স্বস্তি, তবে…

ফেব্রুয়ারি ১০, ২০২৬

জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

দ্বিধাহীন চিত্তে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বছরের প্রথম সেন্সর সার্টিফিকেট পেল ইমপ্রেসের যে ছবি

ফেব্রুয়ারি ১০, ২০২৬

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে জেতালেন সেইফার্ট-অ্যালেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT