গুগল এবং টুইটার একসঙ্গে পথ চলতে চুক্তি করেছে। সম্প্রতি তারা
আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে। এ চুক্তির ফলে এখন থেকে মোবাইল ফোনে হ্যাসট্যাগ
দিয়ে কোনোকিছু গুগলে খুঁজতে গেলে ওই বিষয়ে যত টুইট আছে তাও দেখা যাবে।
তবে গুগল বা টুইটার কেউই জানায়নি মোবাইল ফোনের বাইরে কম্পিউটারেও এই সুবিধাটি থাকছে কিনা বা না থাকলে তা ভবিষ্যতে দেখা যাবে কিনা।
টুইটারের সঙ্গে গুগলের আগেও এ ধরণের চুক্তি ছিলো। তবে ২০১১ সালে গুগল প্লাস চালু হলে টুইটারের সঙ্গে গুগলের চুক্তি শেষ হয়ে যায়।







