বাংলাদেশ ক্রিকেট দলের জন্য টি-২০ ভার্সনটা ‘শেখার অনেক বাকি’ টাইপের ভার্সন বলে জানিয়েছেন ক্রীড়া বিশেষজ্ঞ ফরহাদ টিটো।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে ফরহাদ টিটো লিখেছেন, ‘কয়েকজন আমাকে ইনবক্সে রিকুয়েস্ট করেছেন বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টুয়েন্টি সিরিজ নিয়ে কিছু লিখতে । তাদের অনুরোধে এবং নিজের আগ্রহেই কয়েকটা লাইন লিখছি ।
টি-টুয়েন্টি আমাদের সেরা মাধ্যম না । অতীতে বাংলাদেশ অনেকবার প্রমাণ করেছে টি-টুয়েন্টি ভার্সনটা তাদের জন্য ‘শেখার অনেক বাকি’ টাইপের ভার্সন । তবু সর্বশেষ হোম সিরিজে ভালোই করেছিলো তারা ।
এবারের কন্ডিশন ভিন্ন । খেলা নিউজিল্যান্ডে । এখানে ওয়ানডে সিরিজে দাঁড়াতেই পারেনি তারা । টি-টুয়েন্টিতে তাই যুক্তিসংগত আশা নেই । অতীত আর বর্তমান বিচারে গেলে বলতে হবে এই সিরিজটাও হবে একতরফা, নিজিল্যান্ডের পক্ষে ।
কিন্তু, আমার মন বলছে অন্য কথা । নিজেদের সেরা মাধ্যম ওডিআইতে খারাপ করে জ্বলে উঠবে টাইগাররা টি-টুয়েন্টিতে । সিরিজ জিতুক আর না জিতুক, ম্যাচ জিতবে । Nothing to lose অ্যাটিচ্যুড নিয়ে খেলতে নামবে আমাদের দল ।
তা সম্ভব তখনই যদি সত্যিকার সম্ভাব্য সেরা একাদশ নামানো হয় । ওডিআই সিরিজে যা করেছেন কোচ আর সেরা একাদশ নির্ধারকরা হাস্যকর সব চেইঞ্জ করে…তা যদি করেন আবার তারা তাহলে ফলাফল আসবে ওয়ানডে সিরিজের মতোই ।’







