চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টি সিরিজ নিয়েও আশাবাদী ইমরান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ণ ৩০, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট সিরিজ রূপ নিয়েছিল বিভীষিকায়। অজানা এক আতঙ্ক গ্রাস করে নিয়েছিল টাইগার ব্যাটসম্যানদের। ওয়ানডে সিরিজে অবশ্য দেখা গেছে চেনারূপ। ৫০ ওভারের ক্রিকেটে ফিরতেই সেই অদম্য বাংলাদেশ। ব্যাটসম্যানরা রান পেয়েছেন, বোলাররা কাজটা করেছেন ঠিকঠাক। সিরিজ জিতে (২-১) লাল বলে ব্যর্থতার রেশ ভালোভাবেই কাটিয়ে উঠেছে বাংলাদেশ।

সেই ধারাবাহিকতায় ক্যারিবীয়দের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ নিয়েও আশাবাদী বাংলাদেশের সাবেক কোচ সারোয়ার ইমরান। সোমবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আশাবাদ জানান তিনি।

‘ওয়ানডে সিরিজ জয়ে দলের আত্মবিশ্বাস বেড়েছে। আমার মনে হয় টি-টুয়েন্টি ফরম্যাটেও বাংলাদেশ ভালো করবে। যদিও এটা ছোট সংস্করণের খেলা এবং পাওয়ার ক্রিকেট খেলতে হয়। আমাদের যে ব্যাটিং লাইনআপ আছে আমার মনে হয় টি-টুয়েন্টি সিরিজে ভালো করবো।’

বাংলাদেশের ব্যাটিং নিয়ে সারোয়ার ইমরান আরও বলেন, ‘ওয়ানডের সময় টি-টুয়েন্টির মতো আর টি-টুয়েন্টির সময় ওয়ানডে স্টাইলে ব্যাট করলে হবে না। এই কাজটা আমরা করে থাকি। খেলোয়াড়দের এ জিনিসগুলো বুঝতে হবে। আর তামিমও এখন অনেক পরিণত। আশা করবো টি-টুয়েন্টিতে সে খোলস থেকে বের হয়ে আসবে। ওয়ানডেতে ওয়ানডের মতোই খেলেছে সে। টি-টুয়েন্টিতে আরও অ্যাটাকিং খেলতে হবে।’

বুধবার সেন্ট কিটসে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টি। ৫ ও ৬ আগস্ট সিরিজের বাকি দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। গত মাসে দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা ভুলিয়ে দেয়ার সুযোগ সাকিব-তামিমদের!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬

মঞ্চে ডেকে ড. ইউনূসকে পাশে বসালেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT