চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টি-টুয়েন্টি দলও আস্তে আস্তে ওই জায়গায় যাবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৮ অপরাহ্ন ০৯, মার্চ ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: টি-টুয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে একতরফা জয়ের রাতে নাজমুল হোসেন শান্ত বললেন, ওয়ানডের মতো সংক্ষিপ্ত সংস্করণেও শক্তিশালী হয়ে উঠবে বাংলাদেশ দল।

২০১৫ সাল থেকে ওয়ানডেতে বদলে যাওয়ার শুরু বাংলাদেশের। তার আগে বড় বড় দলকে হারানোর সুখস্মৃতি আত্মবিশ্বাসী করেছে টাইগারদের। চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে জয়ের পর ওয়ানডের মতোই পরিবর্তনের সম্ভাবনা দেখছেন এ ক্রিকেটার।

‘ওরা (ইংল্যান্ড) যেমন দল, বিশ্বের সেরা দলগুলোর একটি। আর ওরা এখন যেমন ক্রিকেট খেলছে, আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং। এই দলের বিপক্ষে আমরা যখন ম্যাচ জিততেছি, অবশ্যই এটা আমাদের দলকে অনেক আত্মবিশ্বাস দেবে। সামনে আমরা যখন বড় বড় দলের বিপক্ষে খেলব, বেশি বেশি ম্যাচ খেলব, আমাদের এই দলটাও আস্তে আস্তে গড়ে উঠবে। ওয়ানডে দলটা এখন যেমন অনেকটা ভালো করছে, আমার মনে হয় টি-টুয়েন্টি দলটাও আস্তে আস্তে ওই জায়গায় যাবে।’

ইংলিশদের বিপক্ষে ১৫৭ রান তাড়ায় শান্ত হয়ে ওঠেন অশান্ত। ৩০ বলে ৮ চারে খেলেন ৫১ রানের ইনিংস। হন ম্যাচের সেরা খেলোয়াড়।

২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে তরুণদের নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। বিপিএলে ভালো করে সুযোগ মিলেছে তৌহিদ হৃদয়ের। ১৭ বলে ২৪ রানের দায়িত্বশীল ইনিংস খেলে ভরসা যুগিয়েছেন আন্তর্জাতিক অভিষেকে। বিপিএল মাতিয়ে ৮ বছর পর টি-টুয়েন্টি দলে ফেরা রনি তালুকদারও লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে নেমে জ্বলে ওঠেন।

২ বছর পর ফিরেছেন শামীম পাটোয়ারি। অভিষেকের অপেক্ষায় রয়েছেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম। নতুনত্বের ছোঁয়ায় শুরুর অভিযানে এসেছে বড় সাফল্য।

Reneta

বাংলাদেশের লক্ষ্য এখন সিরিজ জয়। মিরপুরে বাকি দুটি ম্যাচ। সামনের অভিযান নিয়ে শান্ত বললেন, ‘প্রথম ম্যাচ জিততে পেরেছি এটা তো দলকে অনেক আত্মবিশ্বাস দেবে। আমরা যখন দ্বিতীয় ম্যাচ খেলতে যাব, নতুন করে শুরু করতে হবে। এখন যদি চিন্তা করি এই ম্যাচটা জেতার পর আমাদের দলের মোটিভেশন বা চিন্তা-ভাবনা অনেক বদল আসবে।’

‘এখন যে অবস্থায় আছি এখান থেকে সিরিজ জেতা উচিত। কিন্তু এখনো আমাদের নির্দিষ্ট দিনে ভালো খেলতে হবে।’

Jui  Banner Campaign
ট্যাগ: টি-টুয়েন্টিনাজমুল হোসেন শান্তবাংলাদেশ-ইংল্যান্ড সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬

যাদের নিয়ে রাইজিং এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT