চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টিতে মুখোমুখি সাকিব-মাহমুদউল্লাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৮ অপরাহ্ণ ২৭, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগে দর্শক হয়ে আছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুই জাতীয় দল তারকার দল সুপার লিগে উঠতে না পারায় খেলতে পারছেন না ম্যাচ। বিসিবি অবশ্য তাদের মাঠে নামার সুযোগ করে দিচ্ছে। সাকিব-মাহমুদউল্লাহকে অধিনায়ক করে দুটি দল গঠন করেছেন নির্বাচকরা। বৃহস্পতিবার তারা একটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে।

মঙ্গলবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আবাহনী-শেখ জামালের সুপার লিগের ম্যাচ দেখতে এসে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানালেন, ‘সুপার লিগ থেকে বাদ পড়া তিন ক্লাব মোহামেডান, প্রাইম ব্যাংক ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবে থাকা জাতীয় দলের বা শীর্ষ পর্যায়ের ক্রিকেটারদের নিয়ে দুটি দল গঠন করা হয়েছে। ২৯ মার্চ একটি টি-টুয়েন্টি ম্যাচ হাবে তাদের মাঝে। একটির নেতৃত্ব দিবে সাকিব, আরেকটির মাহমুদউল্লাহ।’

সেই টি-টুয়েন্টির ভেন্যু অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। বাড়তে পারে ম্যাচ সংখ্যাও। প্রধান নির্বাচক বললেন, ‘প্রাথমিকভাবে একটি ম্যাচই খেলার কথা তাদের। এমনও হতে পারে একদিনে দুই বেলায় দুটি ম্যাচ খেলবে তারা। তবে ম্যাচের ভেন্যু এখনও নিশ্চিত হয়নি। খুব শিগগিরই ঠিক হবে।’

প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফটে লটারি ভাগ্যে সাকিবকে পায় মোহামেডান স্পোর্টিং ক্লাব, মাহমুদউল্লাহ যান প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে ও তামিম ইকবালকে পায় কলাবাগান ক্রীড়া চক্র। তিন তারকার ক্লাবই সুপার লিগে উঠতে পারেনি। হাঁটুর ইনজুরিতে পড়ায় বৃহস্পতিবারের ম্যাচে খেলা হবে না তামিমের। পিএসএল ও জাতীয় দলের সিরিজ থাকায় প্রিমিয়ার লিগে একটি ম্যাচেও নামা হয়নি এই তারকাদের।

বৃহস্পতিবারের টি-টুয়েন্টি ম্যাচে খেলতে পারেন মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টারের ক্লাব প্রাইম দোলেশ্বর শিরোপার দৌড়ে টিকে থাকলেও বিশ্রাম চেয়ে প্রিমিয়ার লিগ খেলছেন না ফিজ। তবে টি-টুয়েন্টি ম্যাচে তার নামার সম্ভাবনা রয়েছে। আইপিএল খেলতে যাওয়ার আগে সাকিব-মোস্তাফিজের জন্য দারুণ এক উপলক্ষ্যও হবে নিজেদের মধ্যকার এই ম্যাচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসাকিব-মাহমুদউল্লাহ
শেয়ারTweetPin1

সর্বশেষ

আমাকে হত্যা করা হলে ইরানের বিরুদ্ধে ভয়াবহ হামলার নির্দেশ রয়েছে: ট্রাম্প

জুলাই ১১, ২০২৬

সোনালী খাতুন: যাকে সুরক্ষা দিতে পারেনি ভারতীয় সংবিধান

জুলাই ১১, ২০২৬

ময়মনসিংহে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ১১, ২০২৬

টানা বর্ষণে গোপালগঞ্জে জলাবদ্ধতা, পানিবন্দী বহু মানুষ

জুলাই ১১, ২০২৬

এখন অনেকেই আর্জেন্টিনার জয় চায় না: স্কালোনি

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT