চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টিতে অন্য উচ্চতায় রোহিত, সিরিজ ভারতের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০১ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজকে ৭১ রানে হারিয়ে টেস্ট, ওয়ানডের পর টি-টুয়েন্টি সিরিজও পকেটে পুরেছে ভারত। লখনৌতে এই ম্যাচেই আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে চার সেঞ্চুরির কীর্তি গড়েছেন রোহিত শর্মা! সঙ্গে ভারতের হয়ে সর্বোচ্চ ২২০৩ রানও এখন তার দখলে।

মঙ্গলবারের আগ পর্যন্ত কিউই ব্যাটসম্যান কলিন মুনরোর সঙ্গে তিন সেঞ্চুরির কীর্তি ভাগাভাগি করেছেন রোহিত। মঙ্গলবার তাকেও ঝেরে ফেলেন ভারতীয় ওপেনার। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির অনুপস্থিতিতে নেতৃত্বটা যে রোহিতকে ভালোভাবেই অনুপ্রাণিত করেছে তারও দেখা মেলে এই ম্যাচে।

ঘাসে ভরা লখনৌয়ের সবুজ উইকেট দেখেই হয়তো টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়ার লোভ সামলাতে পারেননি ক্যারিবীয় অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট। কিন্তু সেই সবুজ উইকেটেই যেন রানের ফুল ফোটান রোহিত। আরেক ওপেনার শিখর ধাওয়ানকে নিয়ে গড়েন ১২৩ রানের ওপেনিং জুটি।

৪১ বলে ৪৩ রান করে ধাওয়ান ফিরতেই দলের রান করার দায়িত্বটা নিজের ঘাড়ে তুলে নেন ভারপ্রাপ্ত অধিনায়ক। খেলেন ২০ ওভারের শুরু থেকে শেষ পর্যন্ত। ভারত গড়ে ২ উইকেটে ১৯৫ রানের সংগ্রহ,যাতে রোহিতের একারই ১১১ রান! ৬১ বলে প্রায় ১৮২ স্ট্রাইকরেটে গড়া ইনিংসটিতে ৭বার বল উড়িয়ে ফেলেছেন সীমানার বাইরে। আর মাটি কামড়ানো বাউন্ডারির মার ছিলো ৮টি।

যেই সবুজ উইকেট দেখে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ব্র্যাথওয়েট, ১৯৬ রানের বিশাল রান তাড়া করতে গিয়ে তারই ফাঁদে পড়ে তার দল। ৯ উইকেট হারিয়ে ১২৪ রানে থেমেছে ক্যারিবীয়দের ইনিংস। লক্ষ্য থেকে ৭১ রান দূরে।

সিরিজে আর কেবল একটি ম্যাচই বাকি আছে। চেন্নাইতে ১১ নভেম্বর নিয়মরক্ষার সেই ম্যাচে মাঠে নামবে দুই দল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজরোহিত শর্মালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বজনপ্রীতির কারণে সহায়তা থেকে বঞ্চিত ক্ষতিগ্রস্ত কৃষক, বরাদ্দেও অনিয়মের অভিযোগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: বিবিসি।

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে দুজন নিহত, আহত ৫

জুলাই ২৭, ২০২৬

জুলাই গণহত্যা: আগামী মাসেই শেষ হচ্ছে যাত্রাবাড়ি হত্যাকাণ্ডের তদন্ত

জুলাই ২৭, ২০২৬

স্বজনপ্রীতির কারণে সহায়তা থেকে বঞ্চিত ক্ষতিগ্রস্ত কৃষক

জুলাই ২৭, ২০২৬

ঢেঁড়স চাষ করে লাভবান হচ্ছেন মেহেরপুরের চাষীরা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT