চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টি বিশ্বকাপ মিশনে বাংলাদেশ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৯:৫৬ পূর্বাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য বিমানবন্দরে পৌঁছেছে. Channel i News - চ্যানেল আই নিউজ
টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে দেশ ছেড়েছে নিগার সুলতানা জ্যোতির দল। হযরত শাহাজালাল আন্তজার্তিক বিমানবন্দর থেকে বাংলাদেশের নারী ক্রিকেটাদের বহনকারী বিমানটি বৃহস্পতিবার সকাল ১০টায় দুবাইয়ের পথে যাত্রা করে। জাহানারা-নিগাররা পৌঁছে বিশ্রামে কাটাবেন দিনটি। শুক্রবার অনুশীলনের পর শনিবার আইসিসি একাডেমি মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
পরের প্রস্তুতি ম্যাচটি পাকিস্তানের বিপক্ষে আগামী সোমবার। টি-টুয়েন্টি বিশ্বকাপ আসর বাংলাদেশে হওয়ার কথা থাকলেও ভেন্যু সরে যাওয়ায় সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে মানিয়ে নেওয়ার ব্যাপার থাকছে। খেলা অন্য দেশে হলেও টুর্নামেন্টের আয়োজক কাগজে-কলমে বাংলাদেশই।
টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের অতীত সুখকর নয়। যদিও এবার সুযোগ আছে ভালো কিছু করার। থাকছে জয় দিয়ে আসর শুরু করার সম্ভাবনা।
গত পাঁচ আসর খেলে ২১ ম্যাচে বাংলাদেশের জয় কেবল দুটিতে। টানা ১৬ ম্যাচে দেখা যায়নি জয়ের মুখ। ২০১৪ বিশ্বকাপে বাংলাদেশের মাটিতেই সবশেষ জয়টি এসেছিল। ১০ বছর আগের জয়ী দলের জাহানারা আলম ও ফাহিমা খাতুন ছাড়া আর কেউ নেই এবারের দলে।

খরা কাটানোর মোক্ষম সুযোগ রয়েছে এবার। গ্রুপপর্বে শুরুতেই দেখা হবে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ স্কটল্যান্ডের সঙ্গে।

আমিরাতে বিশ্বকাপের নবম আসরে এ-গ্রুপে রয়েছে ৬ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ আর বি-গ্রুপে বাংলাদেশের সঙ্গে খেলবে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। গ্রুপ পর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে। শারজায় নিজেদের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

Banglabid

বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, সোবহানা মোস্তারী, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথী রানি, দিশা বিশ্বাস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরব আমিরাতটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশ নারী ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সার্ক পুনর্গঠনে পাকিস্তানের সহায়তা চেয়েছেন ড. ইউনূস

পরবর্তী

জাতিসংঘে যেসব বিশ্বনেতাদের সাথে সাক্ষাৎ হলো ড. ইউনূসের

পরবর্তী

জাতিসংঘে যেসব বিশ্বনেতাদের সাথে সাক্ষাৎ হলো ড. ইউনূসের

মুম্বাইয়ে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা ও পথচারীদের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মুম্বাইতে ভারী বৃষ্টি: নিহত ৪

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT