সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচেও হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৫২ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে ৩১ রানে হেরেছে টাইগাররা। সেই সাথে দুই ম্যাচের সিরিজও হারলো মাশরাফি বাহিনী। দুই ম্যাচের হারে সিরিজও হারালো মাশরাফি বাহিনী। সফরকারীদের ১৬৯ রানের জবাবে ৪ বল বাকি থাকতে ১৩৮ রানে অলআউট হয় স্বাগতিকরা।
প্রোটিয়াসদের করা ১৬৯ রানের ভালোই জবাব দিচ্ছিলো বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। তবে ঝোড়ো শুরু করে পরপর সাজঘরে ফিরেন তারা। ওপেনিং জুটিতে ৪৬ রান করে ওয়েন পার্নেলের বলে ওয়েসিজের হাতে ধরা পড়েন তামিম (১৩)। আর অভিষিক্ত প্রোটিয়াস স্পিনার ইডি লিলি’র বলে স্ট্যাম্পিং হন সৌম্য। তিনি করেন সর্বোচ্চ ৩৭ রান।
দুই ওপেনার ফিরে যাওয়ার আর ম্যাচে ঘুড়ে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। পরে ১৯ রানের ব্যবধানে চার উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েন তারা। একে একে ফিরে যান সাকিব আল হাসান ৮, সাব্বির রহমান ১, মুশফিকুর রহিম ১৯, নাসির হোসেন ০, লিটন দাস ১০ ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ১৭ রান করেন। টি২০তে অভিষিক্ত রনি তালুকদার করেন ২১ রান।
মুশফিক, মাশরাফি ও রনি তালুকদার চেষ্টা করলে দলের শেষ রক্ষা করতে পারেননি তারা।
প্রোটিয়াদের হয়ে অ্যারন ফাঙ্গিসো, কাইল অ্যাবট ও ইডি লিলি ৩ টি করে উইকেট নেন। এছাড়া ওয়েন পার্নেল নেন ১ টি উইকেট।
দুই দলের মধ্যেকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে ১০ জুলাই, মিরপুরে।







