টি২০ ক্রিকেটে এক হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন ভারতীয় বিস্ফোরক অলরাউন্ডার যুবরাজ সিং।
এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১২ ওভারের শেষ বলে মাশরাফিকে পুল করে এক রান নিতেই এক হাজার রান পূর্ণ হয় যুবির।
এর আগে ৪৭ ম্যাচে ৪০ ইনিংসে ব্যাট করে যুবরাজের সংগ্রহ ছিলো ৯৯৩ রান। এ পর্যন্ত ৮ টি২০তে অর্ধশতকের দেখা পেলেও সেঞ্চুরির গোল্ডেন টাস পাননি তিনি। আন্তর্জাতিক টি২০তে তার সর্বোচ্চ সংগ্রহ ৮৮ রান।
মাইলফলক ছোঁয়ার ম্যাচে ১৬ বল খেলে যুবি সংগ্রহ করেন ১৫ রান। এছাড়াও টেস্ট ক্রিকেটে ১৯০০ রানের পাশাপাশি ওয়ানডেতে ৮৩২৯ রান রয়েছে তার।







