চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিসিবি, ভোক্তা অধিদপ্তরের সবার ছুটি বাতিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৪ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

দেশের করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সব কর্মকর্তা ও কর্মচারির ছুটি বাতিল করা হয়েছে।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসী এ তথ্য নিশ্চিত করেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, ‘করোনা ভাইরাসের কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে এবং পণ্যের মূল্য স্থিতিশীল রাখাসহ বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন টিসিবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সকল কর্মকর্তা ও কর্মচারির সবধরনের ছুটি বাতিল করা হয়েছে।’

Banglabid

এর আগে সুপার শপ, সুপার মার্কেট ও সাধারণ মার্কেটগুলো আগামী ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। তবে মুদি দোকান, ওষুধের দোকান ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানগুলো খোলা থাকবে।

গতকাল সোমবার করোনা ভাইরাস সংক্রমণরোধে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার।

এছাড়াও একই সময় পর্যন্ত সারাদেশে গণপরিবহন বন্ধ (লকডাউন) রাখার কথাও জানানো হয়েছে।

Reneta

এ সময়ে অতি প্রয়োজন ছাড়া সবাইকে বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। একইসঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখতে আজ থেকেই মাঠে নেমেছে সশস্ত্রবাহিনীর সদস্যরা।

দেশে নতুন করে গতকাল আরও ছয়জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩ জন। মারা গেছেন তিন’জন। সুস্থ হয়ে পাঁচজন বাড়ি ফিরেছেন।

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৪৬ জন। হোম কোয়ারেন্টাইনে ১৪ হাজার জন। আইসোলেশনে রয়েছেন ৫১ জন।

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনা ভাইরাস এখন বৈশ্বিক মহামারি। এতে এতে সারাবিশ্বে এখন পর্যন্ত ৩ লাখ ৮২ হাজারেরও বেশি মানুষ। মারা গেছেন ১৬ হাজার ৫৬৯ জন। এছাড়াও চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন লক্ষাধিক মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসটিসিবিবাণিজ্য মন্ত্রণালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মৃত্যুর সঙ্গে লড়ছেন রিয়ালের আরেক সাবেক সভাপতি

পরবর্তী

করোনায় নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু

পরবর্তী
করোনা

করোনায় নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু

গ্রামে করোনাভীতি

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT