চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গি আইএসের হাতে ৩৯ ভারতীয় নাগরিক নিহত, টেলিভিশনে জেনেছে পরিবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৪ অপরাহ্ণ ২১, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A
আইএস

ইরাকে আইএসের হাতে অপহৃত ৩৯ ভারতীয় নাগরিকের মৃত্যুর খবর টেলিভিশনে থেকেই জেনেছেন তাদের পরিবারের সদস্যরা।

মঙ্গলবার রাজ্যসভায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেন যে, তারা গণকবরে পাওয়া মরদেহের ডিএনএ টেস্টে প্রমাণ পেয়েছেন যে ২০১৪ সালে ইরাকের মসুলে অপহৃত ৩৯ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।

আক্রান্তদের পরিবারের বক্তব্য, তাদের সবসময় বলা হয়েছে যে ওরা বেঁচে আছে এবং তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

নিহতদের মধ্যে ৩১ জনই পাঞ্জাবের বাসিন্দা। একজন প্রবাসী কর্মী মনজিনদর সিংয়ের বোন গুরপিন্দর সিং বলেন, সরকার আমাদের ভুল তথ্য দিয়েছে। আমরা বারবার জিজ্ঞাসা করেছি আমার ভাই বেঁচে আছে কিনা আর তারা বলেছে হ্যাঁ আছে। ভাই যে সত্যিই মারা গেছেন, সেইটার প্রমাণ চান গুরপিন্দর।

রাজ রানীর স্বামী প্রিটপল শর্মাও ছিলেন নিহতদের তালিকায়। তিনি বলেন, টিভিতে এই খবর দেখার পরে একদম চমকে উঠি, কারণ আমাকে বলা হয়েছিলো সে বেঁচে আছে।

রাজ রানী যোগ বলেন, ওরা বারবার আমাকে নিশ্চিত করেছে সব ঠিক আছে। তারা জীবিত আছে আর সরকার তাদের খুুঁজছে।

Reneta

তবে সবাইকে আগে না জানানোর ব্যাপারে সুষমা স্বরাজ বলেন, তার কর্তব্য প্রথমে সংসদকে বিষয়টা জানানো। এই ঘটনায় সরকারের অবশ্যই ক্ষমা প্রার্থনা করা উচিত বলে মনে করছে বিরোধী দল। সংসদে জানানোর পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও টুইটে বলেন, কোনো চেষ্টার কমতি রাখা হয়নি অপহৃতদের খোঁজার জন্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএস
শেয়ারTweetPin1

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT