চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিকে থাকার লড়াইয়ে আইরিশদের পুঁজি ৩২৭

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২২ অপরাহ্ণ ১১, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ম্যাচে ৩৮১ তুলে আয়ারল্যান্ডকে রানপাহাড়ে চাপা দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে সেটাই যেন ফিরিয়ে দেয়ার চেষ্টা করল আইরিশরা। প্রথম ব্যাট করে ক্যারিবীয়দের সামনে ৩২৮ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে স্বাগতিকরা।

প্রথম ম্যাচে উইন্ডিজের কাছে হার। ডাবলিনে বৃষ্টিতে ভেসে যায় বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচ। ওই ম্যাচ থেকে উভয় দলই দুটি করে পয়েন্ট পায়। তাতে প্রথম লেগ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে মাশরাফী বিন মোর্ত্তজার দল। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে উড়িয়ে দেয়া টাইগারদের পয়েন্ট ৬। আর আয়ারল্যান্ডকে ১৯৬ রানের বিশাল ব্যবধানে হারানো উইন্ডিজ ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।

বাংলাদেশের বিপক্ষে বৃষ্টির বদৌলতে পাওয়া দুই পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আয়ারল্যান্ড। ফলে সিরিজে টিকে থাকতে চাইলে ভালো কিছু করতেই হবে তাদের। সেই তাগিদেই কিনা এদিন ব্যাট হাতে অন্য আয়ারল্যান্ডের দেখা মিলল। প্রথম ম্যাচে যেখানে আইরিশদের একজন ব্যাটসম্যান হাফসেঞ্চুরি পেয়েছিলেন, এদিন দুজনের হাফসেঞ্চুরি, সঙ্গে যোগ হয়ে এক সেঞ্চুরিও।

Banglabid

১৯ রানের প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেট জুটিতে দেড়শ’র কাছাকাছি (১৪৬) রানের জুটি গড়েন অ্যান্ড্রু বেলব্রিনে ও পল স্টার্লিং। হাফসেঞ্চুরি তুলে পল স্টার্লিং আউট হলেও সেঞ্চুরি তুলে নেন বেলব্রিনে। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে আউট হন ১৩৫ রানে। আর ক্যারিয়ারের ১৯তম ওয়ানডে ফিফটি পূর্ণ করে স্টার্লিং ফেরেন ৭৭ রানে।

বেলব্রিনে ও স্টার্লিংয়ের গড়ে দেয়া ভিতটা শেষের ঝড়ে পোক্ত করেন কেভিন ও’ব্রায়েন। ৩৭ বলে ক্যারিয়ারের ১৮তম ফিফটি করার পর আউট হন ৪০ বলে ৬৩ রান করে। ও’ব্রায়ানের সঙ্গে ১৩ বলে ২৫ রান করে দলের স্কোর ৫ উইকেটে ৩২৭ রানে পৌঁছে দেন মার্ক আদির।

দুই উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সফল বোলার শ্যানন গ্যাব্রিয়েল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নুসরাত হত্যা: ওসি মোয়াজ্জেমকে অবিলম্বে প্রত্যাহারের দাবি

পরবর্তী

সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার

পরবর্তী

সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার

পাঠাও রাইড নিয়ে ঈদে হেলিকপ্টারে বাড়ি যাওয়ার সুযোগ!

সর্বশেষ

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT