চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিকে থাকার ম্যাচে উত্তাপের আঁচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৪ পূর্বাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আফগানিস্তানের সঙ্গে গ্রুপপর্বের শেষ ম্যাচে হারের পর ইতিবাচক থাকার কথা বলেছিলেন অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর কথাও শুনিয়েছেন। কিন্তু ভারতের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে তেমন কিছুই হয়নি। ভারতের বিপক্ষে ন্যূনতম লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশ।

ভারতের কাছে হারায় এশিয়া কাপের ফাইনালে যাওয়ার পথ কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের জন্য। রোহিতের দলের বিপক্ষে ৭ উইকেটে বিধ্বস্ত হওয়ায় পয়েন্ট টেবিলের তলানিতে থাকার পাশাপাশি রান রেটেও অনেক পিছিয়ে পড়েছে মাশরাফীরা। এমন অবস্থায় টুর্নামেন্টে টিকে থাকার চ্যালেঞ্জ টাইগারদের।

এশিয়া কাপে ‘সুপার ফোরে’র ম্যাচে বাংলাদেশের এবারের প্রতিপক্ষ আফগানিস্তানেরও একই বাস্তবতা। সেরা চারে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে রশিদ খানরা এখনো পয়েন্টহীন। একই বিন্দুতে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ-আফগানিস্তানের আবুধাবির ম্যাচ উত্তাপ ছড়াবে বলেই ধারণা ক্রিকেটপ্রেমীদের।

ভারতের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৭৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ৮২ বল ও ৭ উইকেট হাতে রেখে সহজেই লক্ষ্য টপকে যায় কোহলিবিহীন ভারত। এমন হারের পর বাংলাদেশের এশিয়া কাপ এখন খাদের কিনারে দাঁড়িয়ে। রোববার সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ লড়াইয়ে টিকে থাকতে মরিয়া আফগানিস্তান। যারা নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শেষ ওভারে গিয়ে হেরেছে। রান রেটে বাংলাদেশের চেয়ে এগিয়েও আছে আফগানিস্তান। গ্রুপপর্বের শেষ ম্যাচে বাঙলাদেশকেও হারিয়েছে দলটি।

এই ম্যাচে হারলে বাংলাদেশের এশিয়া কাপ ‘যদি’ ও ‘কিন্তু’র ওপরই টিকে থাকবে। তবে সম্ভাবনাটা বিদায়ের দিকেই হেলে থাকবে বেশি। অবশ্য এখনই আশা ছাড়তে চান না মাশরাফী। পরের দুই ম্যাচে জিতে ফাইনালে খেলার স্বপ্ন দেখছেন, ‘আমার মনে হয় এখনো সম্ভব। এই অবস্থা থেকে ফেরা সম্ভব। আর আমার মনে হয় এত হতাশ হওয়ারও কিছু নেই। অবশ্য দুই ম্যাচে হার খুব হতাশার। বিশেষ করে এ ম্যাচে হার বেশি হতাশার। তবে এখনো সুযোগ আছে। যদি আফগানিস্তানের বিপক্ষে জিততে পারি, তাহলে ৫০-৫০ সুযোগ থাকবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে।’

বাংলাদেশ-আফগানিস্তানের দিনেই দুবাইতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। তাদের প্রত্যেকের ঝুলিতে আছে সুপার পোর পর্বে একটি করে জয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জুবাইদা রহমানের স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে সেলফি

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার জয়ের সঙ্গে শিরোপা ধরে রাখার সম্ভাবনাও জানাল সুপারকম্পিউটার

জুলাই ১১, ২০২৬

মার্কিন নাগরিকদের স্বাগত জানাবে চীন: চীন মুখপাত্র

জুলাই ১১, ২০২৬

বিয়ের আসরে খাসির মাংসের বদলে মুরগি, সংঘর্ষে আহত ১২

জুলাই ১১, ২০২৬

খুলনায় বস্তাবন্দী কিশোরীর পরিচয় শনাক্ত, বাবা-মায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT