চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিকা নেয়ার দু’দিন পর করোনা পজিটিভ ইমরান খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৫ অপরাহ্ণ ২০, মার্চ ২০২১
আন্তর্জাতিক
A A
ইমরান খান করোনা পজিটিভ, টিকা নেওয়ার দু’দিন পর. Channel i News - চ্যানেল আই নিউজ

টিকা গ্রহণের মাত্র দুদিন পরই করোনাভাইরাস পজিটিভ হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান এক টুইটে নিশ্চিত করেছেন এই তথ্য।

দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। তিনি বর্তমানে বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, গত বৃহস্পতিবার ইমরান খান চীনের তৈরি টিকা গ্রহণ করেছিলেন। তার দু’দিন পরই করোনা পজিটিভ হওয়ার সংবাদ প্রকাশ হলো।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, টিকা গ্রহণের স্বল্প সময়ের মধ্যে জনসাধারণের সঙ্গে মেলামেশা করলে করোনা আক্রান্ত হওয়াটা স্বাভাবিক। কারণ টিকা নেওয়ার দুই থেকে তিন সপ্তাহ পর দেহে অ্যান্টিবডি তৈরি হয়।

রয়টার্স  বলছে, টিকা গ্রহণের পরপরই প্রধানমন্ত্রী জনসমাগমে গেছেন, সাধারণ লোকদের সঙ্গে মিশেছেন এবং নানা সভায় উপস্থিত হয়েছেন। এসময় তিনি মাস্ক খুলেই সম্মেলনে বক্তব্য রেখেছেন।

পাকিস্তানে করোনা সংক্রমণ ফের বৃদ্ধি হয়েছে। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬ লাখ ১৫ হাজারের বেশি এবং মৃত্যু হয়েছে ১৩ হাজার ৭০০ জন।

ট্যাগ: ইমরান খানকরোনাভাইরাসপাকিস্তানভ্যাকসিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোদি বিরোধিতার নামে সাম্প্রদায়িক অপশক্তিকে উস্কে দেয়া হচ্ছে: আমু

পরবর্তী

আবারো মৃত্যু বেড়ে ২৬

পরবর্তী

আবারো মৃত্যু বেড়ে ২৬

বাংলাদেশের বাস স্ট্যান্ডে বিভিন্ন বাসের সারি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এন মল্লিক পরিবহন নিয়ে অপপ্রচার চলছে: মালিকপক্ষ

সর্বশেষ

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগস্ট ২৫, ২০২৬

সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির

আগস্ট ২৫, ২০২৬

ইরানকে একঘরে করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT